এক্সপ্লোর

Nepal Flash Flood: ভাগ্য সহায়, নেপাল ঘুরতে গিয়ে বাস মিস করেই প্রাণে বাঁচলেন বসিরহাটের দম্পত্তি 

North 24 Pargana News: নেপালে হড়পা বানের কারনে নিখোঁজ ছিলেন বসিরহাটের প্রাক্তন শিক্ষক অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী। মিলছিল না কোনও খোঁজ।

সমীরণ পাল, বসিরহাট: জীবনের বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সময়ে ভাগ্যের কথা বলে থাকেন অনেকে। ভাগ্য সহায় থাকলে কী না হয়! আবারও তার প্রমাণ পাওয়া গেল। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বসিরহাটের সাত নম্বর ওয়ার্ডের কাছারিপাড়া এলাকার বাসিন্দা অনুকূল পোদ্দার ও তার স্ত্রী রেবা পোদ্দার হাতেনাতে তার প্রমাণ পেলেন। 

নেপালে হড়পা বানের (Nepal Flash Flood) কারনে নিখোঁজ ছিলেন বসিরহাটের প্রাক্তন শিক্ষক অনুকূল পোদ্দার ও তাঁর স্ত্রী। মিলছিল না কোনও খোঁজ। তবে তাঁদের সঙ্গে অবশেষে যোগাযোগ করা গিয়েছে। নেপাল থেকে সপ্তাহান্তেই সম্ভবত বাড়িও ফিরছেন তাঁরা। সম্ভবত কালই তাঁদের নিজেদের বাড়িতে দেখা যাবে।

নেপালে হড়পা বানে যেখানে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। সেখানে কেবল ভাগ্যের জোরে একটি বাস মিস করায় তাঁদের জীবন রক্ষা পেল। মানস সরোবর বেড়াতে যাওয়ার পথে নেপালের দুর্যোগের কবলে পড়ে অনুকূল পোদ্দাররা নিখোঁজ ছিলেন। তবে অবশেষে তাঁদের সঙ্গে যোগাযোগ করা গেছে। ফোনে তাঁদের কথাও হয়েছে তাঁদের প্রতিবেশীর সঙ্গে। বড় বিপদের হাত থেকে তাঁরা কোনওভাবে রক্ষা পেয়েছেন।

আরও পড়ুন:- ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের 

অনুকূল ও রেবা পোদ্দারের প্রতিবেশীর কাছ থেকে জানা গেছে ভিসা সংক্রান্ত চেকিংয়ের কারণেই তাঁদের একটি বাস ছেড়ে চলে যায়। সেই দেরির কারণেই এ যাত্রায় প্রাণে বেঁচে যান তাঁরা। তাঁদের গ্রুপে একসাথে যারা গিয়েছিল তাঁরা সকলেই ভালো আছেন এবং আগামী রবিবারের তাঁরা বাড়ি ফিরবেন। আজই তাঁরা সকালে ট্রেনে উঠবেন বলে জানিয়েছেন।

অপরদিকে, নেপালে বেড়াতে গিয়ে এখনও নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায় এর স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। সেই দিন থেকে দু-চোখের পাতা এক করতে পারছে না পরিবার। চরম উৎকন্ঠায় রয়েছেন শুভ্রাংশু। মঙ্গলবার রাতে শেষবার কথা হয়েছিল পরিবারের সঙ্গে। তারপর আর যোগাযোগ করা যায়নি তাঁর সঙ্গে জানাচ্ছে পরিবার। এখনো নিখোঁজ প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। চরম উৎকণ্ঠায় পরিবার।  

পরিবারের দাবি, প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূর হড়পা বানের সময় ঘটনাস্থল থেকে থেকে ১০ কিলোমিটার দূরে ছিলেন। কিন্তু তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না শুভ্রাংশুর পত্নীর। সেদিন থেকেই নবান্ন ও দূতাবাসে খোঁজ  নেওয়া শুরু করেন শুভ্রাংশু রায়। শুক্রবার রাতে ভিতিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথাও হয় শুভ্রাংশুর। ভিডিও কনফারেন্সে কথা বলেন শুভ্রাংশু ও তার দুই ছেলে-মেয়ে। মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে নেপাল এম্বাসির সঙ্গে  কথাও বলিয়ে দেন।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
Advertisement

ভিডিও

Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget