এক্সপ্লোর

RG Kar Incident: ৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে, আর জি কর মামলায় নির্দেশ হাইকোর্টের

Kolkata High Court: আর জি কর মামলায় ২৪ সেপ্টেম্বর ফের শুনানি হবে। হাইকোর্টের রুদ্ধদ্বার কক্ষে চলবে আর জি কর শুনানি। 

কলকাতা: তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে। আর জি করে (RG Kar Incident) চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। 

অভিশপ্ত ৯ আগস্ট! ২০২৪ সালে আর জি কর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। আরজি কর মেডিক্যালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পর দুই বছর পার। এখনও চলছে তদন্ত। রাজ্যে পালা বদলের পর নতুন করে তদন্ত শুরু করেছে CBI। কিন্তু এখনও প্রকৃত বিচার মেলেনি বলে দাবি করছেন তাঁর পরিবার থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা।

সেই বিচারের দাবিতেই ঘটনার দ্বিতীয় বছরে পার হওয়ার দিনে ফের ন্যায় বিচারের দাবি উঠে। এবার সেই মামলার তদন্ত শেষ করার সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট। আর জি কর মামলায় ২৪ সেপ্টেম্বর ফের শুনানি হবে। হাইকোর্টের রুদ্ধদ্বার কক্ষে চলবে আর জি কর শুনানি। 

রাজ্যে সরকার বদলের পর নতুন করে খুলেছে আরজি কর ফাইলস। তিন IPS অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। ৩ সদস্যের SIT টিম তৈরি করে জোরকদমে তদন্ত চালাচ্ছে CBI. পাশাপাশি তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতরও। 

আরও পড়ুন:- 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর

অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি তোলেন বিজেপি বিধায়ক তথা সেই নরকীয় রাতে নির্যাতিতার মা রত্না দেবনাথ। তিনি অভিযোগ তুলেছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। লটারির টাকা আত্মসাতের মামলায় ধৃত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। আর জি কর মামলায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। 

২০২৪-এর ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাড়াহুড়ো করে মৃতদেহ দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে শুরু থেকেই পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে আসছিল অভয়ার পরিবার। বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্য়মন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি শেষকৃত্য় নিয়ে তদন্ত শুরু করে খড়দা থানা। তারপরেই গ্রেফতার হয়েছেন নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়। এবার সেই আর জি কর মামলার তদন্ত শেষের সময়সীমা বেঁধে দেওয়া হল।

https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10">

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget