এক্সপ্লোর

Nepal Flash Flood:"ফিরিয়ে না আনতে পারলে পরিবারটা শেষ হয়ে যাবে, জানি না কীভাবে কী করব", নেপাল বিপর্যয়ের পর জামাইবাবুর খোঁজে শ্যালক

Nepal Flash Flood Disaster Updates : নেপাল-বিপর্যয়ের পর এখনও খোঁজ নেই বহু মানুষের। সময় যত এগোচ্ছে, ততই উৎকণ্ঠা বাড়ছে তাদের পরিবার-পরিজনের।

ভাস্কর মুখোপাধ্যায়, কমলকৃষ্ণ দে, সৌরভ বন্দ্যোপাধ্যায়,কলকাতা: নেপাল-বিপর্যয়ের পর এখনও খোঁজ নেই বহু মানুষের। যেমন কাজের সূত্রে নেপালে থাকতেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সন্দীপকুমার গড়াই। কিন্তু বুধবারের বিপর্যয়ের পর থেকে আর খোঁজ মিলছে না তাঁর। চরম উৎকণ্ঠায় দিন কাটছে তাঁর পরিবারের। এদিকে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন যাঁরা, তাদের অভিজ্ঞতাও ভয়াবহ।

আরও পড়ুন, মমতার বিরুদ্ধে FIR, 'সময় না দিলে' কী পদক্ষেপ, জানিয়ে দিল পুলিশ

পুণ্যলাভে গেছিলেন কেউ , ইচ্ছে ছিল কৈলাস-মানস সরোবর চাক্ষুষ করা, কারও আবার কর্মক্ষেত্রই ছিল 'হিমালয়ের দেশ' নেপাল।বরাতজোরে কেউ কেউ ফিরছেন। কিন্তু, নেপাল-বিপর্যয়ের পর এখনও খোঁজ নেই বহু মানুষের।সময় যত এগোচ্ছে, ততই উৎকণ্ঠা বাড়ছে তাদের পরিবার-পরিজনের।২০১৯ সাল থেকে কর্মসূত্রে নেপালে রয়েছেন পূর্ব বর্ধমানের শিমডালের বাসিন্দা, সন্দীপকুমার গড়াই। নেপালের রসুইয়ের একটি জলবিদ্যুৎ প্রকল্পে 'স্টোর ম্যানেজার' পদে কর্মরত তিনি।গত বুধবার অর্থাৎ বিপর্যয়ের দিন সকাল ৮টা নাগাদ,পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয় তাঁর।তারপর আর যোগাযোগ করা যায়নি। 
 
নিখোঁজ সন্দীপ গড়াইয়ের শ্যালক রিন্টু সেন বলেন, নেপাল যাচ্ছি জামাইবাবুর খোঁজে, কিন্তু ফিরিয়ে না আনতে পারলে পরিবারটা শেষ হয়ে যাবে। জানিনা কোথায় যাব, কীভাবে কী করব। তাও যেতে হচ্ছে শুধু জামাইবাবুকে খুঁজতে। গত ২১ অগাস্ট কৈলাস দর্শনের জন্য রওনা হয়েছিলেন বীরভূমের আহমদপুরের বাসিন্দা টোটন লাহা।(৩৪)। ৫২ জনের একটি তীর্থযাত্রীদের দলে ছিলেন তিনি। কাঠমাণ্ডু-সহ নেপালের বিভিন্ন এলাকা ঘোরার পর, বুধবার অর্থাৎ বিপর্যয়ের দিন সকালে, কৈলাসের উদ্দেশে রওনা দেয় তাদের দল। কিন্তু, গন্তব্যের পথে আচমকা ধেয়ে আসে বিপদ।
 
নেপালের বিদুরে হড়পা বানের কবলে পড়ে তাঁদের বাস। বরাতজোরে ঘরে ফিরেছেন। তবে, আতঙ্ক যেন এখনও তাড়া করে বেড়াচ্ছে।নেপাল ফেরত পর্যটক  টোটন লাহা বলেন,চোখের সামনে সেই হড়পা বান দেখতে পাচ্ছিলাম। স্থানীয় মানুষজনের আর্তনাদ শুনে ভয় আরও বেড়ে যায়। কী হবে, কিছুই বুঝতে পারছিলাম না।'টোটন লাহাদের সঙ্গেই মানস সরোবরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। বীরভূমের সিউড়ির বাসিন্দা পেশায় শিক্ষক সন্দীপ দেব।মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনিও।নেপাল ফেরত পর্যটক  সন্দীপ দেব বলেন, একটি ব্রিজ পার হওয়ার আগে দু’বার রাস্তায় গাড়ি থামিয়ে প্রাতরাশ করেন তিনি।তাঁরা কিছুটা দেরি করে ব্রিজের দিকে এগিয়ে যাওয়ায় দুর্ঘটনার কবল থেকে বেঁচে যান। একই পথে একদিন আগে কলকাতার একটি ভ্রমণ সংস্থা কলকাতার বাসিন্দাদের নিয়ে গিয়ে ছিল। তাদের একজন বাদে আর কোন খোঁজ পাওয়া যায়নি।'

নেপাল-বিপর্যয় থেকে প্রাণে বেঁচে ফিরেছেন উত্তরপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষিকা অঞ্জনা সান্যাল (৬৯)। বুধবার ১৭ জনের একটি দলের সঙ্গে,কাঠমাণ্ডু থেকে চিনের ইমিগ্রেশন চেকপোস্টের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি।ফিরে এসেছেন। কিন্তু সেই ভয়ঙ্কর দৃশ্য যেন কিছুতেই ভুলতে পারছেন না।  নেপাল ফেরত পর্যটক অঞ্জনা সান্যাল বলেন,'আমরা যখন বেরিয়েছিলাম তখন আকাশ একেবারে পরিষ্কার ছিল। হঠাৎ কিছুটা দূরে ধোঁয়ার কুণ্ডলীর মতো দেখতে পাই। তারপর দেখি নদীর জল মেঘের মতো নেমে আসছে। বুঝতে অসুবিধা হয়নি বড় বিপদ হতে চলেছে। বাসচালক খুব তৎপরতার সঙ্গে বাস ঘুরিয়ে না নিলে আমরা হয়তো জ্যামে আটকে যেতাম। তখন আর ফেরার সুযোগ থাকত না।' সময় পেরোচ্ছে, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, বহু মানুষ এখনও নিখোঁজ, আশা-আশঙ্কার দোলাচলে দিন কাটাচ্ছে পরিবারগুলো। 

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget