এক্সপ্লোর

New Garia To Ruby Metro Service : চালু হল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো, কতক্ষণ পাওয়া যাবে পরিষেবা? জানুন বিস্তারিত

New Garia To Ruby Metro Timing : প্রত্য়েক দিন সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪টে ৪০ মিনিটে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  শুরু হয়ে গেল নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের মেট্রো পরিষেবাও। এদিন সকালেই ইতিহাস সৃষ্টি করে যাত্রী নিয়ে হাওড়া থেকে এসপ্ল্যানেড অবধি ছুটেছে মেট্রো। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত আপাতত পরীক্ষামূলকভাবে শুরু হল যাত্রী পরিষেবা।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে,  পরে যাত্রী সংখ্যা দেখে মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। এই অংশে প্রত্য়েক দিন সকাল ৯টায় প্রথম মেট্রো ছাড়বে। শেষ মেট্রো ছাড়বে বিকেল ৪টে ৪০ মিনিটে। ২০ মিনিট অন্তর চলবে মেট্রো। শনিবার ও রবিবার এই অংশে মেট্রো চলবে না। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর দূরত্ব ৫.৪ কিলোমিটার। এই অংশে মোট ৫টি স্টেশন রয়েছে। নূন্য়তম ভাড়া ৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। 

 নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে মোট ৫টি স্টেশন। নূন্য়তম ভাড়া ৫ টাকা। সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে কবি সুকান্ত বা কালিকাপুর পর্যন্ত ভাড়া ১০ টাকা। নিউ গড়িয়া থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ২০ টাকা।  নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এটি ব্লু লাইন হিসেবে পরিচিত। আর অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় ৩০ কিমি। অরেঞ্জ লাইন চালু হলে কবি সুভাষ বা নিউ গড়িয়া হবে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। দক্ষিণেশ্বর থেকে এক টোকেনে আসা যাবে রুবি মোড় পর্যন্ত।

জোকা-তারাতলা রুটের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশে মেট্রো চলবে ২৫ মিনিট অন্তর। জোকা ও মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল সাড়ে ৮টায়, শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটে। এই পথেও শনি ও রবিবার মেট্রো চলবে না। 

এদিনই, চালু হয়ে গেল গঙ্গার নীচ দিয়ে ছুটে চলা ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের যাত্রী পরিষেবা। ওই দিন থেকেই যাত্রীরা সফর করতে পারবেন গঙ্গার নীচ দিয়ে। হাওড়া এবং এসপ্ল্যানেড স্টেশন থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। সারা দিনে মোট ১৩০টি মেট্রো যাত্রীদের পরিষেবা দেবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর এবং অন্য সময়ে ১৫ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। 

আরও পড়ুন :

নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী

                      

 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget