এক্সপ্লোর

Howrah News: কলকাতার সব সম্পত্তি বেচে পালানোর ছক ? হাওড়ার পাণ্ডে ব্রাদার্সকে নিয়ে চাঞ্চল্যকর দাবি ED-র

ED Howrah Fraud Case: এবার হাওড়ার পাণ্ডে ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি লেনদেন মামলার তদন্তে ED সূত্রে, ফের  চাঞ্চল্যকর দাবি..

হাওড়া: হাইকোর্টের (High Court) নির্দেশের পর রাজ্যের একাধিক মামলায় সক্রিয় তদন্তে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারীর দল (Central Agency)। যার জেরে ইতিমধ্যেই রোজভ্যালি, সারদা, নারদা -সহ একাধিক মামলায় জেরবার বাংলার একাধিক হেভিওয়েট। আর এবার হাওড়ার পাণ্ডে ব্রাদার্সের বিরুদ্ধে বেআইনি লেনদেন মামলার তদন্তে ED সূত্রে, ফের  চাঞ্চল্যকর দাবি। কলকাতা এবং দুবাই, দু'জায়গাতেই সম্পত্তি রয়েছে ধৃত বিরাজ পাতিলের। সূত্রের খবর, তদন্তে ED-র অনুমান কলকাতার সব সম্পত্তি বিক্রি করে, এখানকার পাট চুকিয়ে দুবাই পালানোর ছক কষছিলেন বিরাজ। 
 
গতবছর অক্টোবরে, হাওড়ার শিবপুরের ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাইদের কোটি কোটি টাকার হদিশ মেলে। পাণ্ডে ব্রাদার্সের ১১৮ কোটির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ED. ওই ঘটনার সূত্র ধরে, গত রবিবার মুম্বই থেকে বিরাজ পাতিলকে গ্রেফতার করে ED। সূত্রের দাবি, ট্রেডিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের প্রায় ৯০০ কোটি টাকা নয়ছয়ের প্রমাণ মিলেছে। বিরাজ পাতিলের নামে লুকআউট সার্কুলার জারি ছিল। ২০২১ সাল থেকে দুবাইয়ে ছিলেন বিরাজ।

প্রসঙ্গত, রাজ্যে রোজভ্যালি মামলা, নারদ মামলা, সারদা মামলা নিয়েও কম জল গড়ায়নি। এর পাশাপাশি গত কয়েকমাসে ব্যাঙ্ক প্রতারণা মামলাতেও সক্রিয় তদন্ত চালাচ্ছে  ED।  বাইশ থেকে তেইশ সালের রাজ্যে একাধিক প্রতারণার ঘটনা ঘটেছে। শুধু ধরণটা হয়তো আলাদা। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিপুল টাকার প্রতারণা করা হয়েছে। গত বছরের শেষে ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ওঠে শহরে। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০ মহিলা সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেবার সংস্থার কর্ণধার হাসিবুর রহমানকেও গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার করা হয়েছিল একাধিক ইলেকট্রনিক গ্যাজেটও। সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিংয়ে অফিস খুলে ‘প্রতারণা’ উঠেছিল। 

আরও পড়ুন, TMC-র চেয়ারম্যানের বিরুদ্ধে এবার ধর্নায় দলেরই ১০ কাউন্সিলর

অপরদিকে, ব্যাঙ্ক প্রতারণার বাইরেও একাধিক প্রতারণার উদাহরণ রয়েছে। বাইশ সালের ডিসেম্বরে নিউটাউনে ফের ভুয়ো কল সেন্টারের হদিশ মিলেছিল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করেছিল ইকো পার্ক থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসে প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর ছড়িয়ে, তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget