এক্সপ্লোর

New Year Celebration 2025: ২০২৫-কে স্বাগত জানাতে প্রস্তুতি, শহরজুড়ে কড়া নিরাপত্তা, তৎপর প্রশাসন

Kolkata News: সুখ-দুঃখ, পুরনো যা কিছু সব পিছনে ফেলে নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখা শুরু।

কলকাতা: অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তার পরই বিদায় নেবে ২০২৪। ২০২৫-কে স্বাগত (New Year Celebration 2025) জানাতে তৈরি কলকাতা থেকে জেলা। বছর শেষের আনন্দে মাতোয়ারা শহর থেকে শহরতলি।

নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি: বর্ষবরণের উদ্‍যাপনে ব্যস্ত কলকাতা।  বছরের শেষ দিনটা উপভোগ করতে সকাল থেকেই পথে নেমেছে মানুষ। সুখ-দুঃখ, পুরনো যা কিছু সব পিছনে ফেলে নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখা শুরু। বছরের শেষ দিন থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি। তার আগে, যানজট, দুর্ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন।

বর্ষশেষের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে। শহরের ৫০টি জায়গায় নাকা তল্লাশি চলবে। শুধু পার্ক স্ট্রিটেই থাকছে ১০টি ওয়াচ টাওয়ার। নজরদারির জন্য থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম। আজ বিকেল ৪টে থেকে আগামীকাল ভোর সাড়ে চারটে এবং কাল ফের বিকেল সাড়ে ৪টে থেকে ২ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত পার্ক স্ট্রিট, উড স্ট্রিট ও জওহরলাল নেহরু রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আচার্য জগদীশচন্দ্র বসু রোড, ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, স্ট্র্য়ান্ড রোড, রেড রোড, এসপ্ল্যানেড ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ, দ্বিতীয় হুগলি সেতু, জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানার সামনের রাস্তা, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, নিউ মার্কেট, মিলেনিয়াম পার্কের সামনের রাস্তা-সহ কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। এর পাশাপাশি, আজ বিকেল ৪টে থেকে আগামীকাল ভোর ৪টে পর্যন্ত শহরে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।

এদিকে বছর শেষের দিন তেলেঙ্গাবাগানে দুই বেসরকারি বাসের রেষারেষিতে দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট পথচারী মহিলা, ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে। বাস ভাঙচুর করে উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, বেপরোয়াভাবে বাস চালানোয় প্রায়ই দুর্ঘটনা ঘটে। বারবার বলা সত্ত্বেও উদাসীন পুলিশ। স্থানীয়দের দাবি, বারাসাত-হাওড়া এল-২৩৮ রুটের বাসের সঙ্গে বাগবাজার-গড়িয়া স্টেশন রুটের বেসরকারি বাসের রেষারেষি চলছিল। রাস্তা পার হওয়ার সময় এল-২৩৮ রুটের বাসের চাকায় পিষ্ট হন মহিলা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Sandeshkhali News: ED-র ওপর হামলাকাণ্ডের প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget