এক্সপ্লোর

Sandeshkhali News: ED-র ওপর হামলাকাণ্ডের প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?

North 24 Parganas: সন্দেশখালির বাসিন্দারা বলছেন, বছরের পর বছর হওয়া অত্য়াচার এত সহজে ভুলবেন কী করে?

সন্দেশখালি: ED-র ওপর হামলাকাণ্ডের ১ বছর পর, সন্দেশখালি (Sandeshkhali News) গেলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। বললেন, যা হয়েছে, আর তাঁর মনে নেই। ভুলে গেছেন। কিন্তু, ১ বছর পর কেমন আছে সন্দেশখালি? অত্য়াচার করে যে চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল, তা ফেরত পেয়েছেন বাসিন্দারা? নোনা জল ঢুকে যাওয়া জমিতে চাষ করতে পারছেন চাষিরা? 

কেমন আছে সন্দেশখালি? 

বছর শেষে সন্দেশখালিতে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী ভুলে যাওয়ার কথা বললেন ঠিকই। তবে সন্দেশখালির বাসিন্দারা বলছেন, বছরের পর বছর হওয়া অত্য়াচার এত সহজে ভুলবেন কী করে? সন্দেশখালিতে অত্য়াচার করে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়ার মতো মারাত্মক সব অভিযোগ তুলেছিলেন বহু মানুষ। তারপর গ্রামবাসীদের মন পেতে জমি ফেরত দেওয়ার কাজও শুরু হয়। কিনতু, সবাই কি জমি ফেরত পেয়েছেন? সেই জমিতে কি চাষ আবাদ করা যাচ্ছে? অনেকে জমি ফেরত দিয়েছেন। অনেকে বলছেন জমি ফেরত হয়েও চাষ হচ্ছে না।

সন্দেশখালির বাসিন্দা নরেন গিরি। তিনি বলছেন, "ভরাট করে দিল না। কী করে চাষ করব। একবার ধান চাষ করেছি। হয়নি। নোনা জলে কি আর চাষ হয়?'' সন্দেশখালির বাসিন্দা কান্ত দাস বলছেন, জমি পেলেও, তা চাষ করার মতো অবস্থায় নেই। তাঁর অভিযোগ, "যেমন ছিল তেমনই আছে। জমিতে নোনা জল যেত। জমি ফেরত পেয়েছি। এবড়োখেবড়ো। মাটি দিয়ে বোজানোর প্রতিশ্রুতি দিয়েছিল। সেটা দেয়নি। চাষ করতে পারছি না। বুজিয়ে দিলে কাজ করতে পারি। BDO-কে বলেছিলাম। মাটি ভরাট না করে দিলে কীকরে চাষ করব।'' আরেক বাসিন্দা জ্য়োৎস্না দাস বলেন, "মাটি না পেলে, জমি পেয়ে আর কী করব। ১ বছর হয়ে গেল। কোথায় মাটি, কোথায় JCB. জমি থেকে কী করব, চাষ তো হচ্ছে না।''

স্থানীয় বাসিন্দারা ক্ষোভের প্রেক্ষিতে প্রশাসনের গলায় শোনা গেছে শুধুই আশ্বাস। সন্দেশখালি ২ ব্লকের BDO অরুণকুমার সামন্ত বলেন, "আমরা মোটামুটি সবাইকে জমি ফেরত দিয়েছি। ২টো ১টা কোর্ট কেস আছে। যে গর্ত বলছে, এগ্রিকালচার মিটিয়ে দিয়েছে অনেকটাই, বাকিটা ইরিগেশন দেখছে।''  সন্দেশখালির বাসিন্দাদের ক্ষোভকে হাতিয়ার করে সুর চড়িয়েছে বিরোধীরাও। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি বলেন, "মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সেই সময় আমার মনে হয় যাওয়ার দরকার ছিল। ওখানকার মহিলাদের সাথে অন্য়ায় হয়েছে। জমিতে নোনাজল ঢুকিয়ে দিয়ে জমি দখল করা থেকে শুরু করে, একপ্রকার সাম্রাজ্য় যে... যে একটা গ্য়াং চালাত, তৃণমূলের একটা সিন্ডিকেট ওখানে চলত।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh News: অবশেষে জেল মুক্তি, বাংলাদেশ থেকে ফিরছেন ৯৫ জন ভারতীয় মৎস্যজীবী

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget