এক্সপ্লোর

News Live Updates: প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ, রণক্ষেত্র বিধানভবন, মাথা ফাটল ১ কর্মীর

News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

LIVE

Key Events
News Live Updates Iran Israel US War Commercial Gas Cylinder Price Increase Again News Live Updates: প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ, রণক্ষেত্র বিধানভবন, মাথা ফাটল ১ কর্মীর
নিজস্ব চিত্র
Source : ABP Ananda

Background

যুদ্ধে গ্যাস সঙ্কট। উদ্বেগ বাড়িয়ে আরও বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। এক লাফে সিলিন্ডার পিছু ২১৮ টাকা বেড়ে দাম ২২০৮ টাকা। মধ্যরাত থেকেই কার্যকর।

IAS-IPS বদলির নির্দেশে বদল নয়, হাইকোর্টে জোর ধাক্কা সরকারের। সটান জোড়া মামলা খারিজ। ধোপে টিকল না সিইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। 

রাজ্যের সমর্থন থাকলেই আবেদনের গণ্ডি পেরোনো যায় না। মামলাকারীর জুতোয় পা গলাতে পারে না সরকারও। আমলা বদলি মামলায় কড়া বার্তা হাইকোর্টের। 

সুষ্ঠু ভোটের জন্য পদক্ষেপ, ব্যাখ্যায় বাধ্য নয় কমিশন। বিদ্বেষমূলক আচরণের কোনও অভিযোগই গ্রহণযোগ্য নয়। আমলা-বদলি মামলা জানিয়ে দিল হাইকোর্ট।

প্রশিক্ষণকেন্দ্রেই আক্রান্ত ভোটকর্মী, শেষপর্যন্ত হাঁসখালির বিডিও সাসপেন্ড। কর্তব্যে গাফিলতির দায়ে কড়া পদক্ষেপ কমিশনের। 

ইও দফতরে ব্যাগ ভর্তি ফর্ম সিক্স নিয়ে যাওয়ার অভিযোগে তুলকালাম। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সঙ্গে বিজেপি কর্মীদের হাতাহাতি। বাইক ভাঙচুর। 

শমীক-শুভেন্দুরা বেরিয়ে আসতেই সিইও দফতরের সামনে ধুন্ধুমার। কেন্দ্রীয় বাহিনীর দিকেও ধেয়ে এল ইট। লাঠিচার্জ করে নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ। 

এবার ফর্ম সিক্স নিয়ে চাপ বাড়াচ্ছে তৃণমূল। সিইওকে অভিষেকের নালিশের পরেই সিইসিকে মমতার চিঠি। ফর্ম জমা পড়ে তো ডিইও-র কাছে, পাল্টা সিইও। 

জাতীয় নির্বাচন কমিশনের পর CEO অফিস, উস্কানির অভিযোগে মমতার প্রচার বন্ধের দাবিতে আরও চাপ বিজেপির। হার বুঝে মরিয়া চেষ্টা, পাল্টা তৃণমূল। 

এসআইআরে নাম বাদের অভিযোগে দফায় দফায় বিক্ষোভে উত্তপ্ত মালদা। ইংরেজবাজারে পর্যবেক্ষকদের গাড়ি ঘিরে বিক্ষোভ। 

SIR-নিয়ে সংঘাতের মধ্যেই বাঁশদ্রোণীতে ডায়মন্ড হারবারের এইআরও-র অস্বাভাবিক মৃত্যু। কাজের চাপে আত্মঘাতী, দাবি পরিবারের। 

ডায়মন্ড হারবারের এইআরও-র অস্বাভাবিক মৃত্যু। ক্ষমতায় আসতে আর কত প্রাণ নেবে? প্রশ্ন অরূপের। চাপ দিল কারা? সামনে আসুক, পাল্টা বিজেপি। 

কোচবিহারে প্রচারের সময় বিজেপির কনভয়ে হামলা। গাড়ি ভাঙচুর, একজন আহত। উত্তরপাড়ায় সিপিএমের মিছিলে হামলা। ২জন গুরুতর আহত। 

প্রার্থী ঘোষণার আগেই গোষ্ঠীদ্বন্দ্বে শ্রীরামপুরে কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর। ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, গায়ে কালি ছিটিয়ে হেনস্থা। বাদ গেল না কিছুই! 

ভোটের মুখে বিজেপিতে লিয়েন্ডার পেজ। প্যারাশ্যুটে আরেক বহিরাগত, কটাক্ষ তৃণমূলের। 

ভোটের ময়দানে বাগদায় এবার বউদি-ননদের লড়াই। তৃণমূলের মধুপর্ণার বিরুদ্ধে বিজেপি প্রার্থী শান্তনু-পত্নী সোমা। 

আরও ১৩টি আসনে বিজেপির প্রার্থী ঘোষণা। চৌরঙ্গীতে কংগ্রেস-ত্যাগী সন্তোষ পাঠক। সোনারপুর উত্তরে দেবাশিস ধর। ক্ষোভের মুখে ময়নাগুড়ির প্রার্থী বদল। 

ভোটের ১১ দিনে আগে কালীঘাট অভিযানের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। ডিএ নিয়ে রাজ্যের সংশোধিত ঘোষণাতেও সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ। 

SIR-এর পর এবার জনগণনার তোড়জোড়। ১৬ এপ্রিল থেকে দিল্লিতে শুরু সেনসাস ২০২৭-এর প্রথম ধাপ। বাড়ি বাড়ি গিয়ে এক মাস ধরে চলবে তথ্য সংগ্রহ। 

বড় রিটার্নের টোপ দিয়ে ৯৩ লক্ষ টাকার প্রতারণা। নিউটাউন থেকে শিল্পপতি পবন রুইয়া গ্রেফতার। রুইয়া সেন্টার থেকেই চলত চক্র, দাবি সাইবার উইংয়ের। 

গাজিপুরে দিল্লি এসটিএফের জালে লস্কর জঙ্গি। উঠে এল টেরর নেটওয়ার্ক তৈরিতে কলকাতা কানেকশন! এরাজ্যে বসেই ISI-র হয়ে তথ্য পাচারের অভিযোগ। 

কীভাবে তালসারিতে রাহুলের মৃত্যু? ২দিন পরেও ধোঁয়াশা! দিঘায় আসতে লাগে ১৫-২০ মিনিট, সঙ্গে সঙ্গে উদ্ধারের দাবি সঠিক হলে কেন লাগল প্রায় ১ ঘণ্টা? 

অবশেষে কাটল জট। যুদ্ধের আবহেও বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে ইরান। আমিরেকায় গিয়েই খেলবে সব ম্যাচ। ঘোষণা ফিফার। অপরিবর্তিত ম্যাচ শিডিউল। 

বিহারের নালন্দায় মন্দিরে হুড়োহুড়ি। শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু। আহত বহু। ঠিক কী হয়েছিল? জানতে তদন্ত কমিটি গঠন। 

15:03 PM (IST)  •  01 Apr 2026

West Bengal News: হাইকোর্টের প্রধান বিচারপতিকে তৃণমূল কংগ্রেসের চিঠি

হাইকোর্টের প্রধান বিচারপতিকে তৃণমূল কংগ্রেসের চিঠি। সুপ্রিম কোর্টের শুনানির দিনেই চিঠি লেখা হল শাসক দলের তরফে। তৃণমূল কংগ্রেসের দেওয়া চিঠিতে একাধিক আবেদন। 

14:30 PM (IST)  •  01 Apr 2026

West Bengal Election: কংগ্রসের সদর দফতরে তুলকালাম, মাথা ফাটল ১ কর্মীর, প্রার্থী নিয়ে অসন্তোষের জেরে বিক্ষোভ, তুমুল উত্তেজনা

প্রার্থী নিয়ে অসন্তোষ। কংগ্রেসের সদর দফতরে তুলকালাম। রণক্ষেত্র, ধুন্ধুমার পরিস্থিতি। টিকিট না পেয়ে ক্ষুব্ধ কর্মী-সমর্থকদের একাংশ। সংঘর্ষে মাথা ফেটেছে ১ কর্মীর। বিধানভবনে বিক্ষোভে শ্লীলতাহানির অভিযোগ। 

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget