এক্সপ্লোর

Bankura News: গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও ইস্তফা প্রধানের, চরমে গোষ্ঠীদ্বন্দ্ব

TMC: বোর্ড গঠনে শাসক-কোন্দল, অন্তর্দ্বন্দ্বে পদত্যাগ প্রধানের শুরুটা হয়েছিল পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই। কে প্রধান হবেন, তা নিয়ে চলছিল টানাপোড়েন। বোর্ড গঠনের পরেও যা অব্যাহত ছিল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। ইস্তফা দিলেন তৃণমূল প্রধান। কাটমানির ভাগ-বাঁটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল, কটাক্ষ বিজেপির। কোন্দল নয়, শুভবুদ্ধির উদয় হওয়ায় পদত্যাগ, প্রধানের ইস্তফা নিয়ে প্রতিক্রিয়ায় জানিয়েছে তৃণমূল।

বোর্ড গঠনে শাসক-কোন্দল, অন্তর্দ্বন্দ্বে পদত্যাগ প্রধানের শুরুটা হয়েছিল পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই। কে প্রধান হবেন, তা নিয়ে চলছিল টানাপোড়েন। বোর্ড গঠনের পরেও যা অব্যাহত ছিল। তার জেরেই এবার প্রধান পদে ইস্তফা দিলেন বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবারের ভোটে এই পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে সবকটিতেই জেতে তৃণমূল।
বিবেক শী-কে প্রধান করার নির্দেশ দেয় দল। কিন্তু, দলীয় হুইপ অগ্রাহ্য করে ভোটাভুটিতে প্রধান হন প্রদীপ পাল। ১০-৯ ভোটে হারান দলেরই মনোনীত প্রার্থী বিবেক শী-কে। 

১৬ তারিখ নব নির্বাচিত প্রধানকে শোকজ করে তৃণমূল। বোর্ড গঠনের ১৭ দিনের মাথায়, ২৮ অগাস্ট পদত্যাগ করেন প্রধান বড়জোড়ার বিডিও-র কাছে চিঠি পাঠান। এ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি তৃণমূলের পদত্যাগী প্রধান প্রদীপ পাল।

প্রধানের পদত্যাগ নিয়ে তৃণমূলকে কাটমানি-খোঁচা দিয়েছে বিজেপি, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)। প্রধানের চিঠি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। সব মিলিয়ে বেলিয়াতোড় পঞ্চায়েতে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রধানের ইস্তফা ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।                                                                   

বাঁকুড়াতে আগেও গোষ্ঠীদ্বন্দ্ব: এর আগেও বাঁকুড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছে। সেই কারণেই কি গত ২৮ অগাস্ট ভেস্তে গেল, বাঁকুড়া জেলা পরিষদে স্থায়ী সমিতি গঠন? বিরোধীদের অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের কারেণে আজ গরহাজির ছিলেন তৃণমূলের জয়ী প্রার্থীরা। তাই স্থায়ী সমিতি গঠন করা যায়নি। থমকে উন্নয়নের কাজ। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

বীরভূমে কর্মীদের মধ্যেই হাতাহাতি: সম্প্রতি বীরভূমে বিজেপির বিবাদ এতই চরমে পৌঁছয় যে খোদ জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন কর্মীদের একাংশ। সিউড়ি পার্টি অফিসের সামনে দলীয় কর্মীদের মধ্যেই হাতাহাতি বেঁধে যায়। ধস্তাধস্তিতে জড়ান বিজেপির জেলা সভাপতিও। এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।            

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
CM Suvendu Adhikari: 'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?
'কোনওরকম তেলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কী ব্যবস্থা নেওয়া হবে ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget