এক্সপ্লোর

নিউটাউন থেকে নন্দীগ্রাম, পুলিশি ধরপাকড়ে উদ্ধার কয়েকশো কেজি নিষিদ্ধ বাজি! গ্রেফতার একাধিক

এদিন নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে অনুপ মন্ডল (৩৭) ওরফে মধু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নিউটাউন থানার (New Town Police Station)পুলিশ।

রঞ্জিত সাউ, বিটন চক্রবর্তী, কলকাতা: হাইকোর্টের (Kolkata Highcourt) নিষেধাজ্ঞা এড়িয়েই এদিক ওদিক চলছিল বাজি বিক্রি (Fire Cracker)। তবে তৎপর প্রশাসন। রবিবারেই প্রথমে নিউটাউন (Newtown) এবং পরে নন্দীগ্রামে (Nandigram) বাজি বিক্রিতাকে গ্রেফতার করল পুলিশ। 

এদিন নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে অনুপ মন্ডল (৩৭) ওরফে মধু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।
গতকাল রাতে নিউটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, নিউটাউনের যাত্রাগাছি আরআরসাইডে এক ব্যক্তি মুদিখানা দোকানের  আড়ালে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছেন। 

সেই মতো তার দোকানে হানা দিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি আটক করে পুলিশ।  অভিযুক্ত দোকানদার অনুপ মন্ডল ওরফে মধু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে এই বাজি কিনে এনেছিল বিক্রির জন্য। 

অন্যদিকে নন্দীগ্রামেও একই ছবি। রবিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করে নন্দীগ্রাম থানার পুলিশ। বেআইনিভাবে শব্দবাজি বিক্রি ও মজুত করার অভিযোগে এক ব্যক্তিকে আটকও করা হয়েছে। 

যে কোনও ধরনের বাজির ওপর এ বছরও স্থগিতাদেশ দিল জারি করেছে কলকাতা হাইকোর্ট। গত বছরের নির্দেশিকাই বহাল রয়েছে এ বছর। আদালত জানায়, 'বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করতে হয়।' এর আগে পরিবেশ বান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে কিছুক্ষণের জন্য ছাড় দিয়েছিল পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্যদ।

 কিন্তু হাইকোর্ট জানায়, পরিবেশ বান্ধব বাজি চিহ্নিত করার কোনও উপায় পুলিশের কাছে নেই।  পুলিশের পক্ষে বাজি চিহ্নিত করা অসম্ভব। করোনা প্রতিদিন বাড়ছে। যাঁদের শ্বাস যন্ত্রের সমস্যা আছে, তাঁদের আরও বেশি সমস্যা হতে পারে। 

শুধু কালীপুজো নয়, ছটপুজো, গুরুনানকের জন্মদিন, বড়দিনেও বাজি নিষিদ্ধ করেছে আদালত। বাজির কেনা-বেচার ওপরও নিষেধাজ্ঞা রাখা হয়েছে। বলা হয়েছে, পুলিশ কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Mamata Banerjee: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget