এক্সপ্লোর

Newtown News: পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় গুরুতর জখম যুবক, ভয়াবহ দুর্ঘটনা নিউটাউনে

আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর।

রঞ্জিত সাউ,  নিউটাউন: নিউটাউনের (Newtown) রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা। পিকআপ ভ্যানের (Pickup Van) সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। গুরুতর আহত হন এক যুবক। সে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পিকআপ ভ্যানটিকে আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ (Eco Park Police Station)। সূত্রের খবর, রঙ সাইট থেকে আসছিল বাইকটি। 

ঠিক কী হয়েছিল: পুলিশ সূত্রে খবর নিউটাউন বিশ্ববাংলা সরণী রাস্তা থেকে ডিরোজিও কলেজের দিকে বাইকটি রং সাইট দিয়ে যাচ্ছিল। সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির। বাইকটি গাড়ির নীচে ঢুকে যায়। স্থানীয়রা এসে আরোহীকে বের করে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবককে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে পুলিশ সূত্রে খবর। গাড়িটিকে আটক করেছে পুলিশ। আহত যুবকের নাম সঞ্জীব মন্ডল। জানা গিয়েছে সে শাসনের বাসিন্দা।

বেলদা স্টেশনের কাছে বড় দুর্ঘটনা: অন্যদিকে গত ২৬ মার্চ আরেকটি ঘটনা প্রকাশ্যে আসে। একটুর জন্য রক্ষা পেল  ফলকনুমা এক্সপ্রেসের (Falaknuma Express)। ফলকনুমা এক্সপ্রেসের পিছনের ৩টি বগি খুলে বিপত্তি। প্রায় ১ কিমি এগিয়ে যাওয়ার পরে থামল ফলকনুমা এক্সপ্রেস। ফের বগি জুড়ে ৪৫ মিনিট পরে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস। এই ঘটনার জন্য আপ-ডাউন ২টি লাইনেই ট্রেন চলাচল ব্যাহত হয়। কাপলিং খুলে যাওয়াতেই বিপত্তি, জানালেন গার্ড। 

ফলকনুমা এক্সপ্রেস: জানা গিয়েছে, ডাউন ফলকনুমা এক্সপ্রেসে (Falaknuma Express)এই ঘটনাটি ঘটে। এদিন সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ার (Howrah) দিকে আসছিল এই ট্রেন। ট্রেনের শেষদিকের ৩টি বগি যার মধ্যে রয়েছে দুটি জেনারেল বগি এবং একটি এসি বগি বাকি ট্রেন থেকে খুলে যায়। খুলে যাওয়ার পর দাঁড়িয়ে থাকে ওই ৩টি বগি। অন্যদিকে ইঞ্জিন সহ বাকি কামড়া এগোতে থাকে। এরপর প্রায় এক কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন। গার্ড এবং চালকের নজরে আসে এই ঘটনা। এমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটা দাঁড় করানো হয়। পরে ইঞ্জিনিয়ার এসে বাকি সব কামড়ার সঙ্গে ওই তিন কামড়া জুড়ে দেন। প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকার পর হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget