এক্সপ্লোর

Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের

Rain Forecast: এবারেও পুজোয় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ সপ্তাহ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে

কলকাতা: আগামীকালই মহালয়া। আর কয়েকটা দিন পরেই, বাঙালির সবচেয়ে বড় উৎসব, দুর্গাপুজো। তবে পুজোর সময় কি বৃষ্টি হবে? এই ভাবনা সমস্ত বাঙালিকেই প্রত্যেকবার ভাবিয়ে তোলে। আজ আগামী সপ্তাহের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই সপ্তাহে, অর্থাৎ ৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১১ অক্টোবরের আশেপাশে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে, ১৩ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, এবং উত্তর তামিলনাড়ু-দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

আগামী ২ সপ্তাহ কেমন থাকবে আবহাওয়া? বড় আপডেট দিল আবহাওয়া দফতর

তবে কী এবারেও পুজোয় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে? আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২ সপ্তাহ সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। উত্তরবঙ্গে সপ্তাহের শুরুতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গে আগামী বেশ কয়েকটা দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দ্বিতীয় সপ্তাহেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এবারের পুজোয় ভারি বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের একটা বড় অংশ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তেলেঙ্গানা, ওড়িশা, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় থেকে মৌসুমী বায়ু বিদায় নিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৩-৪ দিনের মধ্যেই মৌসুমী বায়ু ফিরে যাবে গোটা ভারত থেকেই। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের তিন জেলা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আজ মাঝারি থেকে শুরু করে, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। আজ বিকেল ৩:৩৬ মিনিট থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলোর কিছু অঞ্চলে আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন: Nana Patekar Death: নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, কেন এই পদক্ষেপ?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |
Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget