এক্সপ্লোর

Nicco Park Accident: পায়ে ক্ষত, ওয়াটার রাইডে হঠাৎ সংজ্ঞাহীন! নিক্কো পার্কে রহস্যমৃত্যু যুবকের

Nicco Park Accident: বিনোদন পার্কে বীভৎস ঘটনা! বন্ধুর জন্মদিনে নিক্কো পার্কে বেড়াতে গিয়ে, রহস্য়জনকভাবে প্রাণই চলে গেল এক যুবকের!

কলকাতা: নিক্কো পার্কে ফের দুর্ঘটনা। বন্ধুর জন্মদিনের আনন্দ বদলে গেল বিষাদে। ওয়াটার রাইডে হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়লেন যুবক, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা। কীভাবে দুর্ঘটনা, কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন মৃতের বাবা। অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

বিনোদন পার্কে বীভৎস ঘটনা! বন্ধুর জন্মদিনে নিক্কো পার্কে বেড়াতে গিয়ে, রহস্য়জনকভাবে প্রাণই চলে গেল এক যুবকের! সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই মুহূর্তের ভয়াবহ ছবি! বুধবার দুপুর ১টা ০৯। দেখা যায় চ্যাংদোলা করে এক যুবককে জল থেকে তুলে আনছেন কয়েকজন। CPR দিতে শুরু করেন এক তরুণী। কিছুক্ষণ পর হুইল চেয়ার নিয়ে দৌড়ে এলেন এক কর্মী। পরে অ্যামবুল্য়ান্সে করে সংজ্ঞাহীন যুবককে নিয়ে যাওয়া হয় দ্য় ক্য়ালকাটা হার্ট ক্লিনিকে। কিন্তু, ততক্ষণে সব শেষ! যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত যুবকের নাম, রাহুল দাস। বয়স ১৮। BBA পড়ুয়া রাহুল থাকতেন বাগুইআটিতে।

ঘটনাটি ঘটে দুপুর ১ নাগাদ নিক্কো পার্কের 'নায়াগ্রা ফলসে'র কাছে। পুলিশ সূত্রে খবর, নিক্কো পার্কে নায়াগ্রা ফলসের নীচে দাঁড়িয়ে স্নানের সময় হঠাৎ সংজ্ঞাহীন হয়ে যান তিনি। এই ঘটনার জন্য নিক্কোপার্ক কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছেন মৃত ছাত্রের বাবা। তাঁর মতে, 'এটা কর্তৃপক্ষের গাফিলতির জন্যই হয়েছে। যিনি সিপিআর দেওয়ার চেষ্টা করছিলেন, তিনি আমার ছেলের বন্ধু হতে পারেন। স্পষ্ট নয়। কিন্তু তারপরে ওর বন্ধুরাই আমায় বলেছে,  'আঙ্কল, ওরা আমাদের ছুঁতে দিচ্ছে না। আমরা অনেকক্ষণ ধরে হেল্প হেল্প করেছি। ওরা অনেকক্ষণ ধরে ফেলে রেখেছিল। তারপরে যখন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, সেখানেও কোনও অক্সিজেন সাপোর্ট ছিল না। ওরা বলছে, আমার ছেলে নাকি গুরুতর অসুস্থ ছিল। আমার ছেলে যদি অসুস্থ থাকে, তাহলে সে কীভাবে প্রতিদিন ২ থেকে আড়াই ঘণ্টা জিম করত? এখান থেকে কাঁকুড়গাছি হেঁটে যাতায়াত করত। ডায়েট মেনে নিজের খাবার নিজে তৈরি করে খেত। শারীরিকভাবে যথেষ্ট ফিট ছিল ও।'  নিহত যুবকের বাবার অভিযোগ, যুবকের বন্ধুরা বহুবার সাহায্য চাইলেও, কোনও সাহায্য পায়নি। স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার ছিল না। জলে কোনও বাউন্সার ছিল না যে জল থেকে তুলে নিতে পারত। নিহত যুবকের বাবা বলছেন, 'আমি থানায় FIR করব। ময়নাতদন্ত না হলে কিছু বোঝা যাবে না। তবে আমি গিয়ে দেখি আমার ছেলের শরীর নীল হয়ে গিয়েছে। আমি চিনতে পারছি না আমার ছেলেকে। চা আর ডিমের পোচ খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। আমি এই ঘটনার পূর্ণ তদন্ত চাই। সব জায়গায় যাব।'

যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন নিক্কো পার্কের ম্যানেজিং ডিরেক্টর। পুলিশ সূত্রে খবর, মৃতের পায়ে একটি ক্ষত ছিল। কীভাবে পুরো ঘটনা ঘটল, মৃতের পায়ের ক্ষত কী করে হল, তা জানতে বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget