এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ার জঙ্গলে খোঁজ মিলল নীল গাইয়ের, পাঠানো হল কলকাতায়

Bankura: বাঁকাদহ রেঞ্জের কুলুপুকুরের জঙ্গলে হঠাৎই একটি নীল গাই উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রাণীটিকে উদ্ধার করে পাঠানো হয়েছে কলকাতার চিড়িয়াখানায়।

তুহিন অধিকারী, বাঁকুড়া: মঙ্গলবার দুপুরে বাঁকাদহ রেঞ্জের কুলুপুকুরের জঙ্গলে হঠাৎই চাঞ্চল্য ছড়ায়। একটি নীল গাই উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আর পাঁচটা দিনের মতো আজও কুলুপুকুরের কাছে চোরকুন্দার এলাকায় স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়োতে যান। তখনই তাঁদের চোখে পড়ে একটি জংলি গাই। শিংবিহীন ওই গাইটিকে দেখতে অনেকটা দেশি গাভীর মতো হলেও তার ঘাড়ে ঘোড়ার মতো কেশর দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই প্রাণীটিকে ঘোড়া বলে মনে করেন। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে বনকর্মীরা এসে গাইটিকে ধরেন। সেখান থেকে প্রাণীটিকে জয়পুরে নিয়ে যাওয়া হয়। এরপর জয়পুর থেকে কলকাতার চিড়িয়াখানায় রাখার জন্য পাঠানো হয় গাইটিকে।

বন দফতরের বিষ্ণুপুর পাঞ্চেত ডিভিশনের আধিকারিক সত্যজিৎ রায় জানান, 'কুলুপুকুরে উদ্ধার হওয়া নীল গাইটি একটি প্রাপ্ত বয়স্ক স্ত্রী গাই। সাধারণত পুরুষ গাইয়ের গায়ের রং নীল হয়। বিহারে এখন প্রচুর সংখ্যক নীল গাই রয়েছে। যদিও আমাদের এলাকায় এর আগে কখনও নীল গাই দেখা যায়নি।' তাহলে কোথা থেকে এল এই নীল গাইটি? তিনি জানান, 'পাচারের সময় কেউ গাইটিকে ছেড়ে দিয়ে গিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।' তিনি আরও জানান, 'আপাতত গাইটিকে কলকাতায় পাঠানো হয়েছে।'

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার বন্ধুকে এড়ানোয় ছাত্রীর অশ্লীল ছবি হোয়াটস অ্যাপে ভাইরাল করল যুবক, গ্রেফতার

বন দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে বিষ্ণুপুর রেঞ্জের হেরে পর্বত এলাকার জঙ্গলে একটি জংলি গাই দেখা যায়। বনকর্মীরা তাকে ধরার যথেষ্ট চেষ্টা করেন। কিন্তু কোনওভাবে বনকর্মীদের নজর এড়িয়ে নিখোঁজ হয়ে যায় গাইটি। এদিন অর্থাৎ মঙ্গলবার হেরে পর্বত এলাকা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বাঁকাদহ রেঞ্জের চোরকুন্দার জঙ্গলে ওই গাইটিকে দেখা যায়। গ্রামবাসীদের সহযোগিতায় বনকর্মীরা গাইটিকে তাড়া করলে সেটি একটি নালায় পড়ে যায়। সেখান থেকে তারপর নীল গাইটিকে ধরা হয়। এরপর প্রথমে জয়পুর ও তারপর কলকাতার চিড়িয়াখানায় রাখার ব্যবস্থা করা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget