এক্সপ্লোর

Social Media: সোশ্যাল মিডিয়ার বন্ধুকে এড়ানোয় ছাত্রীর অশ্লীল ছবি হোয়াটস অ্যাপে ভাইরাল করল যুবক, গ্রেফতার

সম্প্রতি ছাত্রী ওই যুবককে এড়িয়ে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে দাবি, সেই রোষেই, ছাত্রীর অশ্লীল ছবি স্কুলের হোয়াটস অ্যাপ গ্রুপে ভাইরাল করে দেয় অভিযুক্ত।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : ফেসবুকে ভিনরাজ্যের যুবকের আলাপ, সেই থেকে বাড়ে ঘনিষ্ঠতা। কিন্তু, সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বন্ধুকে এড়িয়ে যাচ্ছিলেন স্কুলছাত্রী। অভিযোগ, সেই রোষে, ছাত্রীর অশ্লীল ছবি হোয়াটস অ্যাপে ভাইরাল করে দেয় যুবক। দেহরাদুন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্কুলছাত্রীর অশ্লীল ছবি ঘুরছে স্কুলেরই হোয়াটস অ্যাপ গ্রুপে। অন্য অভিভাবকদের থেকে তা জানতে পেরে, পুলিশের দ্বারস্থ হন কিশোরীর মা-বাবা। বড়বাজার থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে, দেরাদুন থেকে এক যুবককে গ্রেফতার করল বড়বাজার থানার পুলিশ। বেশ কিছুদিন আগে, তাঁর সঙ্গে ফেসবুকে আলাপ হয়, দেরাদুনের বাসিন্দা, রাহুল সিংহ নামে এক যুবকের। দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। কিন্তু, সম্প্রতি ছাত্রী ওই যুবককে এড়িয়ে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে দাবি, সেই রোষেই, ছাত্রীর অশ্লীল ছবি স্কুলের হোয়াটস অ্যাপ গ্রুপে ভাইরাল করে দেয় অভিযুক্ত। তদন্তে নেমে, দেরাদুন থেকে রাহুল সিংহ নামে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।  

এদিকে, গতকালই দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়ির এক এএসআইয়ের বিরুদ্ধে কু প্রস্তাবের অভিযোগ আনেন এক অস্থায়ী মহিলা হোমগার্ড। বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগও করেন তিনি। কর্মস্থলে কু-প্রস্তাব! এক পুলিশ অফিসারের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ অস্থায়ী মহিলা হোমগার্ড। কাঠগড়ায় দক্ষিণেশ্বর পুলিশ ফাঁড়ির ASI। অস্থায়ী মহিলা হোমগার্ডের অভিযোগ, জুলাই মাস থেকে ওই পুলিশ অফিসার তাঁকে উত্যক্ত করছেন। বারবার ভিডিও কল, হোয়াটসঅ্যাপ মেসেজ করে রীতিমতো বিরক্ত করছেন ওই অফিসার। তার জেরে মানসিক অবসাদে ভুগছেন বলে দাবি করেছেন অভিযোগকারিণী। এই ঘটনায় বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন অস্থায়ী মহিলা হোমগার্ড। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। 

প্রসঙ্গত, রবিবারই নামী পরিচালকের নামে ফেসবুকে বন্ধুত্ব গড়ে অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল। টিভি সিরিয়ালের অভিনেত্রী পায়েল সরকার অভিযোগ করেছিলেন, পরিচালক রবি কিনাগীর নামে গতকাল তাঁকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। এরপরই মেসেঞ্জারে নায়িকা হওয়ার টোপ দিয়ে দেওয়া হয় কু-প্রস্তাব। এরপরই অভিনেত্রী স্ক্রিন-শট তুলে তা নিজের প্রোফাইলে শেয়ার করেন। অভিনেত্রীর দাবি, পরে ওই প্রোফাইল খতিয়ে দেখে তিনি বুঝতে পারেন পরিচালকের নাম ও ছবি ব্যবহার করে খোলা ওই অ্যাকাউন্ট ভুয়ো। এরপরই ই-মেল করে লালবাজার ও ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম সেলেঅভিযোগ জানান ছোট পর্দার ওই অভিনেত্রী। পরিচালক রবি কিনাগী জানিয়েছেন, এনিয়ে তিনিও আইনি পদক্ষেপের কথা ভাবছেন। পাশাপাশি, এসব ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের বাড়তি সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন পরিচালক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget