এক্সপ্লোর

Nimtala Fire: নিমতলা ঘাটের কাছে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একাধিক কাঠের গোলা

KOLKATA NEWS: রাত দেড়টা নাগাদ রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিধ্বংসী আগুন লাগে বলে স্থানীয়দের অনুমান।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ফের একবার কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার ভোররাতে নিমতলা ঘাট (Nimtala Fire) সংলগ্নসংলগ্ন মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গোলায় আগুন। ভস্মীভূত অন্তত পাঁচটি কাঠের গোলা। রাত পেরিয়ে ভোরের আলো ফুটলেও এখনও বদলায়নি পরিস্থিতি। পাঁচ ঘণ্টার অধিক সময় পেরিয়ে গেলেও জ্বলছে আগুন। 

বিধ্বংসী আগুনে অন্তত ১৭টি পরিবার সর্বশান্ত। পুড়ে ছাই তাঁদের বাড়ি, ঘর। রাত দেড়টা নাগাদ আগুন লাগে বলে অনুমান করা হচ্ছে। একের পর এক বিস্ফোরণের আওয়াজে স্থানীয়রা বেরিয়ে আসেন বাইরে। এখনও আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও, স্থানীয়দের অনুমান রান্নার গ্য়াস সিলিন্ডার ফেটেই এই আগুন লাগে। এলাকায় রয়েছে একাধিক কাঠের গোলা। গঙ্গার হাওয়া এবং দাহ্য পর্দাথের উপস্থিতিতে হু হু করে বাড়ছে আগুন। সেই আগুন নেভানোর কাজে দমকলের ২০টি ইঞ্জিন মরিয়া চেষ্টা চালাচ্ছে। তবে ঘিঞ্জি এলাকায় এখনও আগুন নেভানো সম্ভব তো হয়ইনি, বরং সেই আগুন সংলগ্ন বাড়িগুলিতেও ছড়িয়ে পড়ছে। আতঙ্কে স্থানীয়রা।

পুরনো কলকাতার ঘিঞ্জি এলাকায় রয়েছে প্রচুর বাড়ি। রয়েছে ইলেকট্রিক তারও। আগুনের লেলিহান শিখা সেই তারের সংস্পর্শে এলে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সঙ্গে তাই স্থানীয়রাও হাত লাগিয়েছেন। এই অঞ্চলে এমন আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। এর আগে একাধিকবার এই নিমতলা ঘাট সংলগ্ন কাঠের গোলায় আগুন লেগেছে। গত বছরেও প্রায় একই এলাকাতেই এক বাড়িতে আগুন লাগে সেখান থেকেও আশেপাশের কাঠের গোলাসহ বেশ কয়েকটি বাড়িতে লেগেছিল। এ যেন একেবারে হুবহু তার প্রতিচ্ছবি।

সময় বদলালেও যে পরিস্থিতি বদলায়নি, তা শনিবারের মধ্যরাতের আগুন ফের একবার প্রমাণ করে দিল। দাবি করা হচ্ছে এই এলাকায় আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এর আগেও এই বিষয়ে সতর্ক করা হলেও, তাতে কর্ণপাত করেননি। ফলে ফের একবার তাঁর খেসারত দিতে হল। ঘটনাস্থলে মধ্যরাতেই পৌঁছেছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। ভোরে পৌঁছলেন শশী পাঁজাও। রয়েছেন স্থানীয় কাউন্সিলারও। ঘটনায় কোনও প্রাণহানির খবর না থাকলেও, সবকিছু হারিয়ে স্থানীয়দের আর্তনাদ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: কার্তিক ফেলে পুরসভার প্যাডে টাকা দাবি করে চিঠি TMC কাউন্সিলরের ! তোলাবাজির অভিযোগ ঘিরে শোরগোল বৈদ্যবাটিতে 

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget