এক্সপ্লোর

Nirmal Maji: একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাজি, দায়িত্বে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক

Nirmal Maji News: টসিলিজুমাবকাণ্ড থেকে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকির অভিযোগ, তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ।  

সন্দীপ সরকার, কলকাতা: একের পর এক বিতর্কের মুখে অপসারিত নির্মল মাজি (Nirmal Maji)। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি। কলকাতা মেডিক্যালের ( Calcutta Medical College) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন নির্মল। তবে এবার  কলকাতা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলে সুদীপ্ত রায়।                                                         

নির্মল মাজির বদলে এই পদে দায়িত্বে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। এই মুহূর্তে আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। স্বাস্থ্য নিয়োগ বোর্ডেরও চেয়ারম্যান তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। অন্যদিকে, উলুবেড়িয়া উত্তরের তৃণমূল বিধায়ক-চিকিৎসক নির্মল মাজিকে সরানো নিয়ে ফের সরগরম রাজনীতি। এদিকে এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি নির্মল মাজির। 

নির্মল-প্রসঙ্গ

টসিলিজুমাবকাণ্ড থেকে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকির অভিযোগ, তৃণমূল বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ।                   

আরও পড়ুন, ‘পুলিশে মহিলারা বড় ভূমিকা নিক, আরও বেশি করে যোগদান করুন', আহ্বান মমতার

এর আগে মেয়াদ ফুরিয়ে যাওয়া স্টেন্ট ব্যবহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, এই প্রতিবাদ করায় কলকাতা মেডিক্যালের কার্ডিওলজি বিভাগের প্রধানকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল তৃণমূলের চিকিৎসক-বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছিল সার্ভিস ডক্টরস ফোরাম। সেই সময় অবশ্য নির্মল মাজি বলেন, "ওরা বিরোধী, অভিযোগ তুলবেই।" 

সম্প্রতি মালদা মেডিক্যালের অধ্যক্ষ থেকে সহকারী সুপার, হাসপাতালে কেউই তিন দিনের বেশি কাজে আসেন না! তাঁরা সরকারের থেকে বেতন নিয়ে বেসরকারি হাসপাতালে রোজগার বাড়ান। বাম চিকিৎসক সংগঠনের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ করেছিলেন নির্মল মাজি। এছাড়াও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে দামী ইঞ্জেকশনের ৪টি ভায়াল চুরির অভিযোগ উঠেছিল। সেখানেও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।  

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget