এক্সপ্লোর

Gauri Shankar Ghosh: 'কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত' মালদা- মুর্শিদাবাদ নিয়ে সাংসদের বক্তব্য সমর্থন বিধায়কের

West Bengal: নিশিকান্ত দুবের দাবির পাশে এবার দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।

কলকাতা: ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) দাবি করেছেন, এ রাজ্যের মালদা-মুর্শিদাবাদ এবং বিহারের চারটে জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক। এবার তাঁর সেই বক্তব্য়কে সমর্থন জানালেন, মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Gauri Shankar Ghosh)।

সাংসদের পাশে বিধায়ক : বিহারের কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া এবং পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদ এই ছয় জেলাকে নিয়ে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবি করছেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই দাবির পাশে এবার দাঁড়ালেন খোদ মুর্শিদাবাদেরই বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। শুধু তাই নয়, একধাপ এগিয়ে তিনি এও দাবি করলেন, আগেই মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছিলেন। মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক লিখেছিলেন, "অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে, কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে, মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক।''

নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন করে গৌরীশঙ্কর ঘোষ বলেন "নিশিকান্ত দুবে আমাদের সাংসদ তিনি যে দাবি করেছেন, আমিই প্রথম মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের দাবি তুলেছিলাম। আমরা চাইছি ওই এলাকায় আইনের শাসন কায়েম করার জন্য, কেন্দ্রশাসিত অঞ্চল করা উচিত কারণ, সেখানে আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে, পশ্চিমবঙ্গ সরকার এখন ঝাড়খণ্ডে লোকেদের বসানোর একটা বড় খেলা খেলছে। পুরো কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া...এদিক থেকে মালদা, মুর্শিদাবাদ, ওখানকার পরিস্থিতি খারাপ হয়ে গেছে। এগুলি সাঁওতাল পরগনারই ৬ জেলা। এই সবগুলোকে আলাদা করে যদি একটা কেন্দ্রশাসিত অঞ্চল না করা হয়, তাহলে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাবে আর আদিবাসীদের সংখ্যা এমন জায়গায় গিয়ে পৌঁছবে যে, পরে জানা যাবে তারা বিলুপ্তপ্রায় জনজাতিতে পরিণত হয়েছে।''

চাঞ্চল্যকর দাবি সাংসদের: এদিকে পৃথক রাজ্য নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। বিজেপি সাংসদ ও গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, 'প্রধানমন্ত্রীর দফতর থেকে পৃথক রাজ্য তৈরির জন্য স্বরাষ্ট্রমন্ত্রককে বলা হয়েছে। গ্রেটার কোচবিহার নামে পৃথক রাজ্য গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Municipal Recruitment Scam: CBI-এর চার্জশিটে ১৮২৯ জনের পুরসভায় নিয়োগ বেআইনি, ফিরে দেখা যাক সেই 'রেট চার্ট'

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget