এক্সপ্লোর

Nisith Pramanik: 'যদি বুকের পাটা থাকে, আপনি আসুন', ঘেরাও-মন্তব্যের পাল্টা নিশীথের

Coochbehar: বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে।

শুভেন্দু ভট্টাচার্য, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কোচবিহার: কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতেই এই নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সোমবার তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন কোচবিহারের বিজেপি সাংসদ।

বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় গতকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে।' আর সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বললেন, 'যদি আপনার বুকের পাটা থাকে, আপনি আসুন।' এভাবেই অভিষেকের চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নিশীথ।

কোন ঘটনায় তরজা:
গতবছর ২৪ ডিসেম্বর কোচবিহারের গীতালদহে বিসএসএফের গুলিতে মৃত্যু হয় বছর চব্বিশের রাজবংশী সম্প্রদায়ের যুবক প্রেম বর্মনের। সেই প্রসঙ্গই উঠে আসে অভিষেকের বক্তব্যে। কেন্দ্রীয় স্বরষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও ও অবস্থানের ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'আগামী ১৯ ফেব্রুয়ারি, অর্থাৎ পরের রবিবার সকাল ১০টা থেকে সন্ধে ৬টা অবধি, নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও হবে এবং অবস্থান বিক্ষোভ হবে। এর জবাব দিতে হবে। স্পষ্ট করুক, কেন রাজবংশীদের ওপর অত্যাচার হবে।'

নিশীথের পাল্টা:
সোমবার নিশীথ প্রামাণিক বলেন, 'আমি বলছি, একবার নয়, উনি হাজারবার করতে পারেন। করুন। কিন্তু তাতে হবেটা কী। বাড়িতে বয়স্ক বাবা-মা থাকেন। আমার মন্ত্রালয়টা আমার অফিসটা দিল্লির নর্থব্লকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রালয়। আমার অফিস কিন্তু কোচবিহারে বা ভেটাগুড়িতে নয়। আপনি সেখানে গিয়ে বাড়ি ঘেরাও করে বিশাল বড় নেতা হয়ে যাবেন।'

সোমবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীর কথাতেও উঠে আসে এই প্রসঙ্গ। তিনি বলেন, 'বিএসএফের গুলিতে কত লোক মারা যাচ্ছে। কটা কেন্দ্রীয় দল গিয়েছে? রাজবংশী ছেলেটাকে কীভাবে গুলি করে মারা হয়েছে। বিএসএফের অত্যাচার চলছে। মানুষ ভয়ে কথা বলতে পারছে না।'

সামনেই পঞ্চায়েত ভোট। কোচবিহার জেলায় ৩৪ শতাংশের কাছাকাছি রাজবংশী ভোট। ২০১৯ সালে এই জেলায় নির্বাচনে খুবই ভাল ফল করেছিল বিজেপি। এই বছরেই পঞ্চায়েত ভোট। আগামী বছরে লোকসভা নির্বাচন। এই আবহে বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যু ঘিরে তোলপাড় শুরু হয়েছে উত্তরবঙ্গের রাজনীতিতে।

আরও পড়ুন: বিধায়কের গাড়িতে ধাক্কা! দুর্ঘটনার কবলে জাকির হোসেনের কনভয়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget