এক্সপ্লোর

BJP Ganga Arati : গঙ্গা আরতি করবই, অনড় বিজেপি, বাবুঘাটে মঞ্চ খুলে দিল পুলিশ

BJP Ganga Arati : মকর সংক্রান্তির আগে মঙ্গলবার বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। মঙ্গলবার বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি। কিন্তু গঙ্গাসাগরের জন্য পুণ্যার্থীদের ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ। কিন্তু প্রথম থেকেই গঙ্গা আরতির সিদ্ধান্তে অনড় বিজেপি। আর এই নিয়ে বেলা বাড়তে বাড়ল আঁচ। 

অনুমতি না থাকায়, বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির মঞ্চ খোলার কাজ শুরু করে দেয়  পুলিশ। এলাকার দায়িত্বে থাকা উত্তর বন্দর থানার পুলিশ মঞ্চ খোলার কাজ শুরু করে। কিন্তু বিজেপিও অনড় কর্মসূচি তারা পিছোবেন না। পুলিশের অনুমতি মিলুক বা না মিলুক, গঙ্গা আরতি হবেই, আগেই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঞ্চের সামনে থেকে বিজেপি নেতা ও কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষকে রীতিমতো টেনে-হিঁচড়ে তোলা হয় পুলিশের গাড়িতে।

গেরুয়া শিবিরের দাবি, কিন্তু, এই কর্মসূচির অনুমতি দেয়নি কলকাতা পুলিশ।
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এবং G-20 সম্মেলনের কারণ দেখিয়ে, বিজেপিকে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়।  নেওয়া হয়েছিল সেনার অনুমতিও।

আরও পড়ুন : 

'মোক্ষম সময়ে বড় ছক বানচাল', আরও এক ISIS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF

মকর সংক্রান্তির আগে মঙ্গলবার বাবুঘাটে গঙ্গা আরতির জন্য পুলিশের অনুমতি চায় বিজেপি। আগামী ১৪-১৫ তারিখ গঙ্গাসাগরে মকরসংক্রান্তির পুণ্যার্থীদের ভিড় থাকবে। সেই উপলক্ষ্যেই বাবুঘাটে এখন থেকেই জন সমাগম হচ্ছে। এর  জন্য ভিড়ের কারণ দেখিয়ে কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করে কলকাতা পুলিশ। সেই সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল, জি ২০ সম্মেলনের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, সেই কারণেই বিজেপির কর্মসূচি পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়। বলা হয় , গঙ্গাসাগর মেলার পরে বিজেপিকে নতুন করে আবেদন করতে হবে। কিন্তু এতে চিঁড়ে ভেজেনি।  বিজেপিও সিদ্ধান্ত থেকে নড়বে না বলেই জানিয়েছে। 
 
অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কর্মসূচি নিয়েছে বিজেপি। সবকিছুতেই রাজনীতি, পাল্টা কটাক্ষ করেছে ঘাসফুল শিবির।                                                                                                    

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget