এক্সপ্লোর

BJP Wins Co Operative Election: তৃণমূলের হাতে থাকা সমবায় ছিনিয়ে নিল বিজেপি! 'এত উন্নয়নের পরও মানুষ ভোট দিল না?' চিন্তায় ঘাসফুল শিবির

ডুমা ফিসারমেন্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে ৯টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গেছে ৬টি আসন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডুমা এলাকায় সমবায় ভোটে জয়ী হল বিজেপি। আট বছর পরে তৃণমূলের হাত থেকে এই সমবায় ছিনিয়ে নিল গেরুয়া শিবির। 

ডুমা ফিসারমেন্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নির্বাচনে ৯টি আসনের মধ্যে বিজেপির ঝুলিতে গেছে ৬টি আসন। ৩টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এতদিন এই সমবায় ছিল তৃণমূলের হাতে। ৯ আসন বিশিষ্ট সমবায়ে ৮ আসনে লড়াই করেন বিজেপি সমর্থিত প্রার্থীরা। তৃণমূল সমর্থিত প্রার্থীরা লড়েন ৯টি আসনেই। ফল প্রকাশ হতে দেখা যায় ৬ আসনেই জয়ী হয়েছে বিজেপি। 

বাম বিজেপির একাংশের অলিখিত জোটের কারণে এই ফল বলে মন্তব্য করেন গাইঘাটা ব্লক ২-এর তৃণমূল সভাপতি শ্যামলকুমার বিশ্বাস। সাম্প্রতিক কালে গাইঘাটার শশাডাঙা ও বর্ণবেড়িয়া পর এবার ডুমা এলাকার সমবায় ভোটে জয়ী হল গেরুয়া শিবির।

বিজেপি সমর্থিত জয়ী প্রার্থী মহিতোষ বিশ্বাস বলেন, 'দিদি-সরকারের অত্যাচারে বাংলা গেল রসাতলে। গ্রামের মানুষ বাঁধল জোট, তৃণমূলের কলম ভোট। জয় শ্রীরাম।' বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, 'এটা সাধারণ মানুষের জয়, এটা তৃণমূলের যে দুর্নীতি, তার বিরুদ্ধে জয়। তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্নীতির আখড়া ঘর করে নিয়েছে। এই সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হয়েছে। যেখানেই ভোট হচ্ছে, সেখানে দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিজেপিকেই পছন্দ করছে।' 

কেন এমন ফল হল? তা নিয়ে বিস্মিত তৃণমূল নেতারাও। তাঁরা জানিয়েছেন, মৎস্যজীবীদের জন্য অসংখ্য কর্মসূচি নেওয়া হলেও কেন সমর্থন মিলল না, তা খতিয়ে দেখা হবে। 

গাইঘাটা ২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামলকুমার বিশ্বাস বলেন, 'বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মৎস্যজাবীদের জন্য প্রচুর উন্নয়নমূলক কর্মসূচি নিয়েছেন। আমরাও বিস্মিত কেন আমার মৎস্যজীবী ভাইবোনেদের অধিকাংশ মানুষের সমর্থন পেলাম না। যদিও বিজেপি ও সিপিএমের একটা অলিখিত আঁতাঁত দেখলাম আমরা ওখানে।' 

২০২১ সালের বিধানসভা নির্বাচনে বনগাঁ মহকুমা এলাকায় ভরাডুবি হয় তৃণমূলের। বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ ও গাইঘাটা বিধানসভা আসন হাতছাড়া হয় ঘাসফুল শিবিরের। চারটি আসনই দখল করে বিজেপি। সাম্প্রতিক কালে গাইঘাটার শশাডাঙা ও বর্ণবেড়িয়া সমবায়ও দখল করেছে গেরুয়া শিবির। এর আগে দেগঙ্গা কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে জয়ী বামেরা। ৫০টির মধ্যে ৪৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাম সমর্থিত প্রার্থীরা। এবার তৃণমূলের হাতছাড়া হল ডুমা সমবায়। বছর ঘুরলেই যেখানে বিধানসভা ভোট, সেখানে এই ফলে চিন্তার ভাঁজ শাসক-নেতাদের কপালে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget