এক্সপ্লোর

Baranagar Incident: আক্রান্ত বরানগরের ইন্টিরিয়র ডিজাইনার, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ! " ক্লাবে ডেকে নিয়ে গিয়ে.."

Baranagar Designer Attacked Complaint Against TMC: বরানগরে 'তোলাবাজির শিকার' ইন্টিরিয়র ডিজাইনার!

উত্তর ২৪ পরগনা:  ব্যারাকপুর কাণ্ডের পর এবার শিরোনামে বরানগর। ভোটের আগে আরও একটি ঘটনায় নাম জড়াল শাসকদলের।   বরানগরে 'তোলাবাজির শিকার' ইন্টিরিয়র ডিজাইনার! ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। বরানগরে 'তোলা' না পেয়ে মার, ফের অভিযুক্ত INTTUC নেতা শঙ্কর রাউত। 

আরও পড়ুন, পুনেতে কর্মরত "পরিবারের একমাত্র উপার্জনকারী" বঙ্গসন্তানের দেহ উদ্ধার ! কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে কী লিখলেন ?

বরানগরের ওই আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনারের নাম সুদীপ্ত ঘোষ। মারধরের অভিযোগ বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে । মূলত শঙ্কর রাউত তৃণমূলের বরানগর সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি ইন্টিরিয়র ডিজাইনারের দাবি, ১ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন  তৃণমূল নেতা শঙ্কর রাউত। যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে মারধর, ক্লাবে টেনে নিয়ে যাওয়ার অভিযোগ। ক্লাবের সামনে ফের রিভলভারের বাট দিয়ে মারধরের অভিযোগ। ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। তবে ওই তৃণমূল নেতার দাবি, আলোচনার জন্য ডাকা হয়েছিল, মারধর করা হয়নি।

 জানা গিয়েছে, বারাসাতে এক আইনজীবীর ফ্ল্যাটে ইন্টিরিয়রের কাজ করেন সুদীপ্ত। অনেক টাকা বকেয়া থাকায় কাজ বন্ধ করে দেন, দাবি সুদীপ্তর। টাকা নিয়েও পুরো কাজ করেননি, পাল্টা দাবি আইনজীবীর। 'সুদীপ্ত ঘোষ অনেকের কাছ থেকেই টাকা নিয়ে প্রতারণা করেছেন', ইন্টিরিয়র ডিজাইনারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তৃণমূল নেতার। বরানগর থানায় অভিযোগ দায়ের উভয় পক্ষেরই। 

শনিবার এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ। আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের অভিযোগ, তোলা না পেয়ে শুক্রবার রাত ৮টা নাগাদ বাড়িতে চড়াও হয় INTTUC নেতা শঙ্কর রাউতের সাঙ্গপাঙ্গরা। মারতে মারতে নিয়ে যাওয়া হয় বরানগর যুবক সঙ্ঘ ক্লাবে। অভিযোগ, যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন শঙ্কর রাউত। ক্লাবের সামনে ফের রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। 

আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনার  সুদীপ্ত ঘোষ বলেন, ১ লক্ষ টাকা তোলা চান শঙ্কর রাউত। তোলাবাজির অভিযোগ অস্বীকার করে পাল্টা ইন্টিরিয়র ডিজাইনারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন INTTUC নেতা। INTTUC বরানগর সাংগঠনিক জেলা সভাপতি  শঙ্কর রাউত বলেন,বারাসাতে এক আইনজীবীর ফ্ল্যাটে ইন্টিরিয়রের কাজ করেন সুদীপ্ত ঘোষ। টাকা নিয়ে শেষ করেনি। আলোচনার জন্য ডাকা হয়েছিল। মারধর হয়নি। আমার নাম করে আইনজীবীকে চমকাচ্ছিল। যদিও, ইন্টিরিয়র ডিজাইনারের দাবি, বহু টাকা বকেয়া থাকায় কাজ বন্ধ করে দেন তিনি। 

আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ বলেন, অনেক টাকা বকেয়া থাকায় কাজ বন্ধ করে দেন। এনিয়ে বিজেপি নেতা সজল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন, সবকিছুর মূলেই তৃণমূল অ্যান্ড কোম্পানি। ২০২৬-এর নির্বাচনে এদেরকে মূল শুদ্ধ উপড়ে ফেলার আবেদন জানালাম বরানগরের মানুষকে। INTTUC নেতা-সহ ৫ জনের বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনার। অন্যদিকে আক্রান্তের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের করেছেন INTTUC নেতা শঙ্কর রাউত ও আইনজীবী স্নেহাশিস চট্টোপাধ্য়ায়। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget