এক্সপ্লোর

Mamata On Migrant Death: পুনেতে কর্মরত "পরিবারের একমাত্র উপার্জনকারী" বঙ্গসন্তানের দেহ উদ্ধার ! কড়া প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, এক্স হ্যান্ডেলে কী লিখলেন ?

Mamata On Bengal Migrant Death Mystery In Pune: বিজেপি শাসিত রাজ্যে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার।

পুরুলিয়া: বিজেপি শাসিত রাজ্যে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার। পুনেতে অটো পার্টস কারখানায় কাজ করতেন সুখেন মাহাতো। পুরুলিয়ার তুমরাসোল গ্রামের বাসিন্দা সুখেন মাহাতো। ৯ ফেব্রুয়ারি কর্মস্থলে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। ১০ ফেব্রুয়ারি ওই যুবকের দেহ উদ্ধার হয়। নিহত পরিযায়ী শ্রমিকের বাড়িতে জেলা তৃণমূল নেতৃত্ব। সুখেন মাহাতোকে খুনের অভিযোগ তৃণমূলের। এই ঘটনায়  এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


Mamata On Migrant Death: পুনেতে কর্মরত

আরও পড়ুন, আজ বাংলাদেশে ভোট, শেখ হাসিনা সরকারের পতনের পর পদ্মাপারের সিংহাসনে বসবে কে?


Mamata On Migrant Death: পুনেতে কর্মরত

এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, 'পুরুলিয়ার বান্দোয়ানের তরুণ সুখেন মাহাতোর নৃশংস হত্যা নাড়িয়ে দেওয়ার মতো। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য খুন হয়েছেন মহারাষ্ট্রের পুণেয়। এটা ঘৃণার জন্য খুন ছাড়া অন্য কিছু নয়। ওই তরুণকে তাঁর ভাষা ও পরিচিতির জন্য অত্যাচার করে খুন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সুখেনের পরিবারের পাশে আছি, ন্যায়বিচার পেতে সমস্ত চেষ্টা করা হবে। '

কিছুদিন আগেই দুই রাজ্যে পশ্চিমবঙ্গের দুই পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু প্রকাশ্যে এসেছে। চেন্নাইয়ে রেললাইন থেকে উদ্ধার হয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিক আলমগীর আলমের দেহ। ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করা হয়েছে, এমনই সন্দেহ পরিবারের। মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। অন্ধ্রপ্রদেশে সেলাই কারখানা থেকে উদ্ধার হয়েছিল উস্তির এক পরিযায়ী শ্রমিকের দেহ। একদিকে DMK শাসিত তামিলনাড়ুতে মালদার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু, আরেকদিকে NDA শাসিত অন্ধ্রপ্রদেশের সেলাই কারখানায় দক্ষিণ ২৪ পরগনার উস্তির পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হয়েছিল।  

অপরদিকে, সম্প্রতি ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগ ঘিরে নৈরাজ্যের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। খুন নয়, আত্মঘাতীই হয়েছিলেন বেলডাঙার বাসিন্দা ও ঝাড়খণ্ডে কর্মরত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ। পড়শি রাজ্যে গিয়ে তদন্ত করে দেওয়া রিপোর্টে এমনই দাবি করে মুর্শিদাবাদ জেলা পুলিশ। মূলত মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে বেলডাঙা থানার একটি বিশেষ টিম তদন্তে ঝাড়খণ্ডের পালামৌ যায়। সেখানকার একটি ভিডিও প্রকাশ করে পুলিশ। পোস্টমর্টেম রিপোর্ট খতিয়ে দেখে তাদের দাবি, গলায় ফাঁস দেওয়ার কারণেই মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গোটা তদন্ত প্রক্রিয়ার একটি ভিডিও জারি করে পুলিশ। গত ১৬ জানুয়ারি আলাউদ্দিন শেখকে খুনের অভিযোগ ঘিরেই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেলডাঙা। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
News Live Updates: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তা-বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা রাজধানীকে
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget