এক্সপ্লোর

ডুবুরি নামিয়ে তল্লাশি, ৭ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার বরানগরের নিখোঁজ ব্যক্তির দেহ

বরানগর থানার পুলিশ ডুবুরি নামিয়ে রাত ১১টা নাগাদ পুকুর থেকে উদ্ধার করে বছর চল্লিশের ওই ব্যক্তির দেহ।

আবীর দত্ত, উত্তর ২৪ পরগনা: বরানগরের নেতাজি কলোনিতে ৭ ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ ব্যক্তির দেহ। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেলে স্নান করতে নেমে তলিয়ে যান স্থানীয় বাসিন্দা দীপক হরি। বরানগর থানার পুলিশ ডুবুরি নামিয়ে রাত ১১টা নাগাদ পুকুর থেকে উদ্ধার করে বছর চল্লিশের ওই ব্যক্তির দেহ।

গত ২৭ অগাস্ট বাড়ির অদূরে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পুরুলিয়া জেলার বলরমপুর থানা অন্তর্গত তীলাই গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির নাম দয়াল রাজয়ার। বছর ৩৫-এর দয়াল পেশায় রাজমিস্ত্রি ছিলেন বলেই জানা গিয়েছে।'

মৃতের ছেলে হেমন্ত রাজোয়ার জানিয়েছেন গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁর বাবা। রাত দশটা নাগাত পরিবার খবর পায় বাড়ির অদূরে বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয়রা স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

তবে কে বা কারা এই কাজ করেছেন তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পরিবারের লোকজন‌। দুর্ঘটনা, নাকি পূর্ব শত্রুতার জেরেই খুন তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় খুনের মামলা রুজু  করা হয়েছে। বলরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। দেহটিকে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি হাসপাতাল পাঠান হয়েছে।

অন্যদিকে গত ২৫ অগাস্ট এক যুবকের ক্ষত-বিক্ষত পচা গলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় নাকাশীপাড়া থানার দুর্গাপুর এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছিল, মৃত যুবকের নাম হাবিবুর শেখ। বয়স ২৫। মৃত যুবক নাকাশিপাড়ার দোগাছি গ্রাম পঞ্চায়েত এলাকার পাটপুকুর গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও পরিবার সূত্রে খবর, পেশায় দিনমজুর ওই যুবক গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। কয়েকদিন খোঁজাখুঁজির পর ওই যুবকের সন্ধান না পাওয়ায় মঙ্গলবার যুবকের পরিবারের তরফে নাকাশীপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। 

মৃতের পরিবার জানিয়েছে, ৪ দিন আগে ওই যুবকের দুই বন্ধু তাকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। ২৪ অগাস্ট তাঁরা ওই দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এর পরই তদন্ত শুরু করে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget