এক্সপ্লোর

Barasat: বারাসাতে বিজেপিতে ভাঙন, পুরভোটের আগে তৃণমূলে গণ যোগদান

Barasat News: প্রায় ৫০০ জন বিজেপি কর্মী এবার তৃণমূলে যোগ দিলেন। বারাসাতের (barasat) তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের উপস্থিতিতে তৃণমূলে (tmc) যোগদান কর্মসূচি হয়ে গেল।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: পুরভোটের আগে বারাসতে ফের বিজেপিতে ভাঙন। চিকিৎসক, আইনজীবী সহ প্রায় ৫০০ জন বিজেপি (bjp) কর্মী এবার তৃণমূলে (tmc) যোগ দিলেন। বারাসাতের (barasat) তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের উপস্থিতিতে তৃণমূলে যোগদান কর্মসূচি হয়ে গেল। তৃণমূল বিধায়কের বক্তব্য, উন্নয়নের যজ্ঞে সামিল হতেই সবাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। বারাসাত পুরসভার ৩৫টি ওয়ার্ড থেকে মোট ৬০০ জনের মতো এদিন তৃণমূলে যোগ দিলেন। 

এদিকে, কলকাতা পুরভোটের ফল (KMC Election 2021) ঘোষণার পরদিনই, রাজ্য বিজেপিতে বিরাট  রদবদল হল !! সাধারণ সম্পাদকের তালিকা থেকে বাদ যান সায়ন্তন বসু (Sayantan Basu)। এই বদলের অভিঘাত কী, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এরই মধ্যে জল্পনা বাড়াল একটি ঘটনা। বিজেপির মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বিজেপি নেতা।

রাজ্য কমিটি থেকে বাদ পড়ার পরেই সায়ন্তন বসুর বাড়িতে হাজির হল তৃণমূল নেতৃত্ব। পুরভোটের ফল বেরনোর পরেই গতকাল বিজেপির নতুন রাজ্য কমিটি গঠিত হয়। নতুন কমিটি থেকে বাদ পড়েন সায়ন্তন বসু। এরপর রাতে তাঁর বাড়িতে যান তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। এই নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও সায়ন্তনের দাবি, সমীর চক্রবর্তীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। মাঝেমধ্যেই তিনি বিজেপি নেতার বাড়িতে আসেন। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

এছাড়াও , যা রদবদল হল বিজেপিতে তা হল - 

  • যুব মোর্চার সভাপতির পদ থেকে সরানো হল সৌমিত্র খাঁ-কে।
  • মহিলা মোর্চার সভাপতি পদেও অগ্নিমিত্রা পালের জায়গায় আনা হল নতুন মুখ।
  • সাধারণ সম্পাদকের তালিকা থেকে বাদ গেলেন সায়ন্তন বসু।
  • সহ সভাপতির তালিকা থেকে বাদ পড়লেন বিজেপির পুরনো মুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
  • কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার।
  • সহ সভাপতির পদ থেকে সরিয়ে তাঁকে মুখপাত্র করা হয়েছে।
  • বিজেপির মুখপাত্রর তালিকায় জায়গা পেয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ।
  • এবছর এরাজ্যের একের পর এক নির্বাচনে, বিজেপি কার্যত কোনও দাগই কাটতে পারেনি।
  • বিধানসভা নির্বাচনে দু’শো আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে, সাতাত্তরটি আসন আসনে জেতে বিজেপি।
  • তারপর ভবানীপুর-সহ সাতটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে একটিতেও জিততে পারেনি তারা।
  • আর কলকাতা পুরভোটে বিজেপির ফল ২০১৫-র থেকেও খারাপ হয়েছে।
  • এই প্রেক্ষাপটে এবার রাজ্য বিজেপিতে বড়সড় পরিবর্তন করা হল।
     

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget