এক্সপ্লোর

Dilip Ghosh : 'মানুষ এ রাগ নামিয়ে দেবে', সৌগতর 'তাল পড়বে' মন্তব্যে দিলীপের বাণ

বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন দমদমের তৃণমূল সাংসদ।  বলেন, 'দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়।'

কলকাতা : আবার হুঙ্কার সৌগতর। ফের নিশানায় বিরোধীরা। সম্প্রতি দুর্নীতির দায়ে একের পর এক তৃণমূল নেতা কেন্দ্রীয় এজেন্সির নজরে। তারপরই বিরোধী শিবির থেকে আসছে লাগাতার আক্রমণ। তৃণমূল নেতাদের কোর্টে নিয়ে যাওয়ার সময়, রাস্তাঘাট থেকে উঠছে "চোর চোর" স্লোগান। এরপর থেকেই বেশ আক্রমণাত্মক সৌগত রায়ও। প্রায়শই বিভিন্ন সভা থেকে হুঙ্কার ছাড়ছেন তিনি।
 
'তাল পড়লে দুঃখ করবেন না' 
আবারও উত্তর ২৪ পরগণার একটি সভা থেকে সৌগত বলেন, ' পার্থর বিরুদ্ধে বলুন কোনও আপত্তি নেই। কিন্তু ভুল করে এ কথা বলবেন না তৃণমূলের সবাই চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। '

চোর বললে রাগ হয় : দিলীপ 
এরপর উত্তর আসতেও দেরি হয়নি। তীক্ষ্ণ জবাব দিলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, আপনার নেতাদের যখন টিভিতে টাকার বান্ডিল নিতে দেখা যায়, তখন আপনার ছেলেরা রেগে যায় না। খালি আপনাদের চোর বললে রাগ হয়।  মানুষ এ রাগ নামিয়ে দেবে, কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

 কুণাল ঘোষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন : সুজন 
প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, ' কুণাল ঘোষ একসময় বলেছিলেন সারদার সবচেয়ে বড় সুবিধাভোগীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কুণাল ঘোষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন।' 

পাল্টা জবাব শান্তনু সেনের
কাচের ঘরে বসে ঢিল ছোড়া বন্ধ করুন। বিজেপি-সিপিএমকে পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ শান্তনু সেনের। 

 দমদমের তৃণমূল সাংসদ আরও বলেছেন, 'দুর্নীতির রানি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বললে আমাদের ছেলেরা রেগে যায়।  রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কী করবে আমি বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সবাইকে আমি বলে যাচ্ছি। '  ফের হুমকি সৌগত রায়ের। গতকাল দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জল প্রকল্পের উদ্বোধনে এসে বিরোধীদের রীতিমতো হুঁশিয়ারি দেন দমদমের তৃণমূল সাংসদ। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget