এক্সপ্লোর

TMC: মধ্যমগ্রামে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

ধৃত ব্যক্তি দলের কেউ নন বলে দাবি করেছে তৃণমূল। ফাঁসানোর অভিযোগ তুলেছে ধৃতের পরিবার।

সমীরণ পাল, মধ্যমগ্রাম: ভুয়ো আইপিএস অফিসার, ভুয়ো আইএএস অফিসার, ভুয়ো ইনস্পেক্টরের পর এবার পুলিশের জালে ধরা পড়লেন ভুয়ো তৃণমূল নেতা। সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মধ্যমগ্রামের ওই বাসিন্দার বিরুদ্ধে। ধৃত ব্যক্তি দলের কেউ নন বলে দাবি করেছে তৃণমূল। ফাঁসানোর অভিযোগ তুলেছে ধৃতের পরিবার।

ভুয়ো আইপিএস অফিসার, ভুয়ো আইএএস অফিসার থেকে ভুয়ো ইনস্পেক্টর, সম্প্রতি রাজ্যে একের পর এক এরকম ব্যক্তি গ্রেফতার হয়েছেন। যা নিয়ে রাজনীতির তরজা কম হয়নি। কিন্তু সর্ষের মধ্যেই কি ভূত? কারণ, পুলিশের জালে এবার ধরা পড়লেন ভুয়ো তৃণমূল নেতা! উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে গ্রেফতার হয়েছেন সুব্রত ভট্টাচার্য নামে এই ব্যক্তি।

পুলিশের তরফে জানানো হয়েছে, এক ব্যক্তি মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানিয়েছিলেন যে, সুব্রত ভট্টাচার্য নিজেকে তৃণমূল নেতা এবং ওয়েস্ট বেঙ্গল সোশাল মিডিয়া কমিটির সভাপতি বলে পরিচয় দিতেন। সেই পরিচয় দিয়ে তৃণমূলে সদস্যপদ পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় সুব্রত ভট্টাচার্যকে।

স্থানীয় সূত্রে দাবি, একটি গাড়িতে চড়ে ঘুরতেন ধৃত ব্যক্তি। গাড়িতে রাখা বোর্ডে লেখা আছে, তিনি সরকারি আইনজীবী। নিচে লেখা, মধ্যমগ্রাম তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে নিজেকে ওয়েস্ট বেঙ্গল সোশাল মিডিয়া কমিটির আইটি সেলের সভাপতি বলেও পরিচয় দিতেন তিনি। নিজেকে তৃণমূল নেতা প্রমাণ করতে ফেসবুক প্রোফাইলে তৃণমূলের ঘাসফুল চিহ্নও ব্যবহার করতেন।

যদিও ধৃত ব্যক্তির সঙ্গে দলের কোনও যোগ নেই বলে দাবি করছে তৃণমূল। মধ্যমগ্রাম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাদের দলের কেউ নয়। নিজেকে পাবলিক প্রসিকিউটার বলে চলত। আমরা সতর্ক রয়েছি।’

তৃণমূল এই সাফাই দিলেও, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মধ্যমগ্রাম (পশ্চিম) মণ্ডল সভাপতি দেবাশিস চৌধুরীর কটাক্ষ, ‘ভোটের পর থেকে শুধু ফেক দেখছি। তৃণমূলেই এসব হবে। মানুষ এদের ভোট দিয়েছে।’

অন্যদিকে চক্রান্তের অভিযোগ তুলেছেন ধৃতের স্ত্রী মহুয়া ভট্টাচার্য। তাঁর দাবি, ‘বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করেছে। ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। নিশ্চয়ই শত্রুপক্ষ আছে।’

ভুয়ো তৃণমূল নেতাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত।

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget