এক্সপ্লোর

North 24 Paragana: ভেড়ি থেকে আয়ের টাকা বণ্টনে দলবাজি, অভিযোগের তির তৃণমূলের দিকে

তৃণমূলের দিকে আঙুল তুললেন গ্রামবাসীরা। একই সুর বাম ও বিজেপির গলাতেও।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার শাসনে ভেড়ি থেকে আয়ের টাকা বণ্টন নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। গ্রামবাসীদের দাবি, আগে ঠিকমতো টাকা পাওয়া গেলেও এখন তা পাচ্ছেন না। এই ইস্যুতে একযোগে শাসকদলকে কটাক্ষ করেছে বাম ও বিজেপি। যদিও তা মানতে নারাজ তৃণমূল।               

ভেড়ি থেকে আয়ের টাকা বণ্টনে দলবাজির অভিযোগ। তৃণমূলের দিকে আঙুল তুললেন গ্রামবাসীরা। একই সুর বাম ও বিজেপির গলাতেও। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি শাসকদলের। এই নিয়েই সরগরম উত্তর ২৪ পরগনার শাসন। ধান আর মাছ চাষ। এই দু’টিই এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা।                 

দাদপুর, কীর্তিপুর ১ ও ২, শাসন এবং সলতি-বেলিয়াঘাটা। এই পাঁচটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় রয়েছে ভেড়ি। প্রায় তিরিশ হাজার বিঘার বেশি এলাকাজুড়ে চলে ধান ও মাছ চাষ। এখান থেকে যে টাকা উপার্জন হয়, তার ভাগ-বাঁটোয়ারা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। এক বাসিন্দা বলেন, বাম আমলে যেটুকু টাকা পেতাম তৃণমূল সরকারের আমলে টাকা পাওয়া যাচ্ছে না।                  

গ্রামবাসীদের এই ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছে বিরোধীরা। সিপিএম-এর বারাসাত দক্ষিণ ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ বলেন, "আমাদের সময়ে গরিবদের ক্ষমতা দিতাম, এখন শাসকের খেয়োখেয়ি।" বিজেপি নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, " বামেদের সময় ঠিক হত, এখন হয় না।"      

যদিও বিরোধীদের এই দাবিতে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।বারাসাত ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মতিহার সাঁপুই বলেন, "আমরা আসার পর সবাই টাকা পায়, সব সুষ্ঠুভাবে হয়।" ভেড়ির দখল নিয়ে সংঘর্ষের জেরে একাধিকবার উত্তপ্ত হয়েছে শাসন। সেই ট্র্যাডিশন এখনও চলেছে সমানে।                                       

 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget