এক্সপ্লোর

Naihati Municipality : তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভায় লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ, গ্রেফতার ৩ কর্মী

TMC run Naihati Municipality : পুরসভাকে দুর্নীতির আঁতুড়ঘর করলে কেন বিধায়ক, চেয়ারম্যান জবাব দাও। উত্তর ২৪ পরগনার নৈহাটি পুর এলাকায় চোখ মেললেই দেখা যাচ্ছে এই ধরনের পোস্টার

সমীরণ পাল, নৈহাটি : তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভায় (Naihati Municipality) লক্ষাধিক টাকা দুর্নীতির অভিযোগ। গ্রেফতার (Arrest) পুরসভার তিন কর্মী। এনিয়ে শহর জুড়ে পোস্টার দিয়েছে সিপিএম। আন্দোলনে নামার কথা ঘোষণা করেছে বিজেপি। বিরোধীদের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

পুরসভাকে দুর্নীতির আঁতুড়ঘর করলে কেন বিধায়ক, চেয়ারম্যান জবাব দাও। উত্তর ২৪ পরগনার নৈহাটি পুর এলাকায় চোখ মেললেই দেখা যাচ্ছে এই ধরনের পোস্টার। তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এভাবেই সরব হল সিপিএম। কোনও পোস্টারে শহরের ‘গোধূলি’ অনুষ্ঠান ভবন বুকিংয়ের টাকা চুরির অভিযোগ তোলা হয়েছে। কোথাও গঙ্গার ধারে স্বপ্নবীথি পার্ক ও গোয়ালাপাড়া ঘাটের জাল টিকিট ছাপানোর অভিযোগ তুলে পোস্টার পড়েছে। 

সম্প্রতি নকল বিল বানিয়ে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নৈহাটি পুরসভার ৩ জন কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই নৈহাটি ছেয়ে গিয়েছে এই ধরনের পোস্টারে। বিরোধীদের অভিযোগ, নৈহাটি পুরসভা পরিচালিত দুটি অনুষ্ঠান ভবন ও দুটি বিনোদন পার্ক ভাড়া দেওয়ার নামে যথেচ্ছ দুর্নীতি হয়েছে। নৈহাটির সিপিএম নেতা মলয় ভট্টাচার্য বলেন, গোধূলিতে দেখা যাচ্ছে যারা ভাড়া নিয়েছিল তারা যখন কশন মানি ফেরত দিতে যাচ্ছে, তাদের নামে কোনও এন্ট্রিই নেই। অর্থাৎ পুরো টাকাটাই পুরসভার ফান্ডে না ঢুকে কারোর কারোর পকেটে যাচ্ছে। হিসেব করে দেখা যাচ্ছে প্রায় ২২ লক্ষ টাকার স্ক্যাম। কিন্তু হিসেব দেখাচ্ছে ১ লাখ টাকার মতো।

দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামার কথা জানিয়েছে বিজেপি। ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক দিন ধরে পুরসভাতে দুর্নীতি চলছে। প্রতিবাদে আমরা আন্দোলনে নামছি।

নৈহাটি পুরসভায় ‘দুর্নীতি’ ইস্যুতে বিরোধীরা সরব হওয়ায় পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। নৈহাটি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায় বলেন, দুর্নীতি যারা করেছিল আমরা তাদের বিরুদ্ধে এফআইআর করেছিলাম। তারা নিজে স্বীকারোক্তি দিয়েছিল। কাঁচা রশিদ দিয়ে দুর্নীতি। ভূতের মুখে রামনাম শুনতে চাই না। সিপিএম কিচ্ছু করেনি। নৈহাটি পুরসভা দুর্নীতির আঁতুড়ঘর হলে মানুষ আজ এই উন্নয়নের মুখ দেখতেন না।

সব মিলিয়ে তরজা তুঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget