এক্সপ্লোর

TMC: মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে পুলিশের! বিস্ফোরক অভিযোগ শাসকদলের বিধায়কের

North 24 Paragana: আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের অভিযোগ, মাদক পাচারে অভিযুক্তদের থানায় এনে রাতে ছেড়ে দেওয়া হয়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে আমডাঙা (Amdanga) থানার আইসি (IC)-র। পুলিশ (Police)-কর্তার মদতেই চলছে মাদকের কারবার।  বিস্ফোরক অভিযোগ তুললেন খোদ শাসকদলের বিধায়ক।                                                                                              

আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের অভিযোগ, মাদক পাচারে অভিযুক্তদের থানায় এনে রাতে ছেড়ে দেওয়া হয়। আমডাঙা থানার আইসি অঞ্জন দত্তর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও নালিশ জানিয়েছেন বলে দাবি বিধায়কের। এনিয়ে পুলিশের প্রতিক্রিয়া এখনও মেলেনি। এর আগে গতকাল মাদক বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙার দারিয়াপুর বাজার। কয়েকজন ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারার অভিযোগ ওঠে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে। গতকালের ঘটনায় এফআইআরে নাম থাকা ৩ জনের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।                                     

আরও পড়ুন, নিম্নচাপের জেরে বইবে দমকা ঝোড়ো হাওয়া, ফ্রেজারগঞ্জ-গঙ্গাসাগরে জারি সতর্কতা

বিধায়ক রফিকুর রহমান বলেন, "এই পরিস্থিতি তৈরি করেছেন আমডাঙা থানার আইসি অঞ্জন দত্ত। যে গাঁজার ব্যবসায়ী পিস্তলের বাট দিয়েছে মেরেছেন, তার কাকাকে তিন চারদিন আগে আইসি সন্ধেবেলা ধরে এবং  রফা করে রাতে ছেড়ে দেন। যেদিন এটা হয়েছে সেদিন আমি অ্যাডিশনাল এসপিকে মেসেজ করেছিলাম গোটা বিষয়টা জানিয়ে। এক্ষুণি অপসারণ চাই।"                                                

এই ঘটনা নিয়ে প্রদেশ রঞ্জন সভাপতি অধীর চৌধুরী বলেন, "এই অভিযোগ সত্য বলেই মনে হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা হচ্ছে। আমার জেলা মুর্শিদাবাদ ইতিমধ্যেই এ বিষয়ে কুখ্যাতি অর্জন করেছেন। কয়েকটি থানা আছে যেখানে এমন কাজ করা হয়। কংগ্রেসদের লোকদের ধরে কেস দেওয়া হয় অন্যায়ভাবে। গোটা প্রশাসন জড়িত। মাদক-জাল টাকা পাচার- নারী পাচার চলছে রাজ্যজুড়ে। কালিয়াচক জাল টাকার রাজধানী। একটা আইসিকে দোষারোপ করে লাভ নেই। গোটা দল ক্যান্সারে আক্রান্ত। সবাই মিলেই এই কাজ করছে।" 

 

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Raiganj News:
Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda
Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget