এক্সপ্লোর

North 24 Pargana News: কোভিড বিধি উড়িয়ে পুলিশ ফাঁড়ির সামনেই জলসা, 'অনুমতি নেওয়াই ছিল' সাফাই উদ্যোক্তার

পুজোকে কেন্দ্র করে এই জলসার আয়োজন করা হয়েছিল বাদু ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। কয়েক ঘণ্টা ধরে চলল এই অনুষ্ঠান। যা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর একটা বড় অংশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: কোভিড বিধি (Covid Restriction) উড়িয়ে বারাসাতের (Barasat) বাদুতে পুলিশ ফাঁড়ির কাছেই চলল জলসা। অধিকাংশ দর্শকেরই মুখে ছিল না মাস্ক। উধাও দূরত্ব বিধি। স্থানীয় কোঅর্ডনিটরের দাবি, তিনি বারণ করলেও শোনেননি আয়োজকরা। এই নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দাদের একাংশ। গানের তালে, উদ্দাম নাচ!

উল্লাস, সঞ্চালক থেকে গায়ক বা দর্শক, অধিকাংশেরই মুখে নেই মাস্ক। 
সামাজিক দূরত্ববিধিকে বুড়ো আঙুল দেখিয়ে গা ঘেঁষাঘেঁষি করে চলছে অনুষ্ঠান। উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসাতের বাদুতে, এই গোটা অনুষ্ঠানই হয়েছে পুলিশ ফাঁড়ির নাকের ডগায়!

এ ছবি দেখলে কে বলবে, দেশের দৈনিক সংক্রমণ ফের প্রায় এক লক্ষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কলকাতার পিছু নিয়ে উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ আড়াই হাজার পেরিয়ে গেছে। পুজোকে কেন্দ্র করে এই জলসার আয়োজন করা হয়েছিল বাদু ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে। কয়েক ঘণ্টা ধরে চলল এই অনুষ্ঠান।

যা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীর একটা বড় অংশ। বারাসাতের বাসিন্দা স্বপন ঘোষ জানিয়েছেন, এটা করা একদম ঠিক নয়। এগুলো বন্ধ হোক। মানুষ সচেতন না হলে আরও বিপদ বাড়বে। এগুলো অন্যায়। কিন্তু রাজ্য সরকারের তরফে জারি করে বিধিনিষেধ মানা হচ্ছে কিনা, সেটা দেখার দায়িত্ব তো প্রশাসনের! 

প্রশাসন কই? স্থানীয় কোঅর্ডিনেটরের দাবি, তিনি বারণ করলেও তাঁর কথা শোনেননি আয়োজকরা। বারাসাত পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর পান্নালাল বসুর কথায়, আমি বারবার বারণ করেছিলাম। ফোন করে বলেছিলাম। আমরা কেউ যাইনি। বারণ করলেও, তারা অগ্রাহ্য করছে। পুলিশের কথাও শোনেনি। পুলিশের অনুমতি ছিল না।

যদিও এ নিয়ে সাফাইয়ের সুর উদ্যোক্তাদের গলায়! অনুষ্ঠানের উদ্যোক্তা কোঅর্ডিনেটর তাপস মোদকের দাবি, অনেকদিন আগে থেকে ঠিক ছিল। প্রোগ্রাম যারা দেখতে আসে তাদের মাস্ক পরতে বলি। আমরা চেষ্টা করেছি সবাইকে মাস্ক দেওয়ার জন্য।

স্থানীয় কো অর্ডিনেটরের দাবি, পুলিশের অনুমতি না নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাহলে পুলিশ ফাঁড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই অনুষ্ঠান চললেও, কেন ব্যবস্থা নেওয়া হল না? সেই প্রশ্নই তুলছেন স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget