এক্সপ্লোর

Bhatpara Firing : ফের উত্তপ্ত ভাটপাড়া ! পার্টি অফিসের মধ্যেই তৃণমূল কর্মীর দিকে গুলি

কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।  

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : ফের  উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana ) ভাটপাড়া ( Bhatpara) ! ফের চলল গুলি ( Shootout)।  ফের রাজনৈতিক কর্মীর উপর হামলা। কপাল জোরে বেঁচে যান তৃণমূল কর্মী ( TMC Leader )। ঠিক কোমর ঘেঁসে বেরিয়ে যায় গুলি। তারপর থেকেই এলাকায় উত্তেজনা ।                         

তৃণমূল পার্টি অফিসে গুলি 
ভাটপাড়ায় তৃণমূলের পার্টি অফিসের মধ্যে শাসকদলের এক কর্মীকে লক্ষ্য করে চলে গুলি। অভিযোগ, ৪ জন দুষ্কৃতী স্কুটারে চেপে এসে তৃণমূলের পার্টি অফিসের মধ্যে  এলোপাথাড়ি গুলি চালায়। ৩ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই তৃণমূল কর্মী। তাঁর কোমর ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। দুষ্কৃতীদের চিহ্নিত করতে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।  

অতীতে ভাটপাড়ায় রাজনৈতিক খুন 
ভাটপাড়ায় গুলি চলার ঘটনা নতুন কিছু নয়। অতীতে একাধিক গুলি চলার ঘটনা ও রাজনৈতিক খুনের সাক্ষী থেকেছে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার ভাটপাড়া । ২০২০ সালে, টিটাগড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে খুন হন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপির দাপুটে এবং বাহুবলী নেতা মণীশ শুক্লা। বিধানসভা ভোটের আগে, তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিংহর ডান হাত বলে পরিচিত মণীশ শুক্লাকে যেভাবে ভরসন্ধেয়, টিটাগড় থানার কাছে ঝাঁঝরা করে দেওয়া হয়, তা নিয়ে তোলপাড় হয়ে যায় ব্যারাকপুর শিল্পাঞ্চল।                                                              

সাম্প্রতিক শুটআউটের ঘটনা
গত অগাস্টেই একটি শুটআউটের ঘটনা ঘটে ভাটপাড়ায়। বন্ধুর গুলিতে জখম হয় যুবক। পেটে গুলি লাগে মহম্মদ খুরশিদ নামে এক যুবকের । আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় তাকে । অগাস্টেরই ৩ তারিখ, ভরসন্ধেয় জগদ্দলে শ্যুটআউটের ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ১৭ নম্বর ওয়ার্ডের মোমিনপাড়া এলাকায় ২ রাউন্ড গুলি চলে। সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়ে গুলি চলার ছবি। গুলিতে জখম হন এক মহিলা-সহ ২। তাঁদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget