এক্সপ্লোর

North 24 Pargana: জগদ্দলে বোমাবাজি, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Jagaddal Bombing: এদিন সকালে উত্তর ২৪ পরগনার জগদ্দলের আটচালা বাগানের এ বি রোডে আলাউদ্দিন আনসারি নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: জগদ্দলের (Jagaddal) সতেরো নম্বর ওয়ার্ডের আটচালা বাগান এলাকায় বোমাবাজির (Bombing) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বোমার আঘাতে কারও প্রাণ না গেলেও একটি বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল জগদ্দলে-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) জগদ্দলের আটচালা বাগানের এ বি রোডে আলাউদ্দিন আনসারি নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছুড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বোমার আঘাতে কারও আঘাত না লাগলেও ওই ব্যক্তির বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ওই বাড়িতে চার শিশুসহ পরিবারের অন্য়ান্য সদস্যদের সঙ্গে থাকেন আলাউদ্দিন আনসারি। দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় রীতিমতো আতঙ্কিত আলাউদ্দিনের পরিবার। বোমাবাজির পরই ঘটনাস্থলে পৌঁছয় জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। পাশাপাশি কে বা কারা বোমাবাজি করেছেন, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন - Barracpore News: ‘ব্যারাকপুরের বিজেপি সভাপতি অর্জুনের এজেন্ট’ ব্যারাকপুরে ব্যানার নিয়ে চাঞ্চল্য

অন্যদিকে, দিন কয়েক আগেই সিঁথিতে সরকারি আবাসনে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা যায়, গরমের জন্য ফ্ল্যাটের মালিক ও তাঁর স্ত্রী ঘর লাগোয়া বারান্দার দরজা খুলে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে ভোররাতে চুরির ঘটনা ঘটে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে চোরকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। প্রচণ্ড গরমে রাতে ঘর লাগোয়া রেলিং ঘেরা বারান্দার দরজা খুলে ঘুমোতে যান। দম্পতি ভাবতেও পারেননি, তিনতলার বারান্দায় উঠে কেউ চুরি করতে পারে। দম্পতির দাবি, ভোররাতে তিনতলার বারান্দায় ওঠে চোর । বারান্দার দরজা খোলা থাকায় সহজেই ঢুকে পড়ে ঘরে, যেখানে দম্পতি ঘুমোচ্ছিলেন। অভিযোগ, টেবিল থেকে দম্পতির মোবাইল ফোন তুলে নিয়ে আলো জ্বালায় চোর। তারপর টেবিল থেকেই চাবি নিয়ে খুলে ফেলে আলমারি ।  দম্পতির দাবি লক্ষাধিক টাকার সোনার গয়না ও কয়েক হাজার টাকা নগদ নিয়ে চোর চম্পট দেয় । অভিযোগ, দম্পতির ঘর থেকে কাপড় নিয়ে তা বারান্দার রেলিংয়ে বেঁধে নীচে নেমে যায় অভিযুক্ত । পরদিন সকালে ঘুম থেকে উঠে চক্ষু চড়কগাছ দম্পতির! এই ঘটনায় সিঁথি থানায় দায়ের হয়েছে চুরির অভিযোগ । পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীর খোঁজে আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি
Minakshi Mukherjee: কোচবিহারে নিহত দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোতেই ডিমে মাখামাখি গাড়ি! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget