এক্সপ্লোর

Barracpore News: ‘ব্যারাকপুরের বিজেপি সভাপতি অর্জুনের এজেন্ট’ ব্যারাকপুরে ব্যানার নিয়ে চাঞ্চল্য

Barracpore: গত ২২ মে, কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh)।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: শ্যামনগরের (Shyamnagar) পর এবার ব্যারাকপুর (Barracpore) । ফের বিজেপির (BJP) সাংগঠনিক জেলা সভাপতির নামে অর্জুন সিংয়ের (Arjun Singh) এজেন্ট বলে ব্যানার দেওয়াকে ঘিরে চাঞ্চল্য! যদিও এই ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি (BJP) । অভিযোগ অস্বীকার করেছে শাসকদল (TMC) ।

চরবৃত্তি নিয়ে সম্প্রতি চরমে উঠেছে তৃণমূল(TMC)-বিজেপির (BJP) বাগ্‍যুদ্ধ! এই প্রেক্ষাপটে বিজেপির (BJP) ব্যারাকপুর (Barracpore) সাংগঠনিক জেলার সভাপতিকে অর্জুন সিংয়ের (Arjun Singh) এজেন্ট বলে ব্যানার দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল !

মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষ্যে এদিন ব্যারাকপুরে (Barracpore) কর্মসূচি ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ।  তার আগে ওয়্যারলেস মোড়ে দেওয়া এই ব্যানারে লেখা হয়েছে, অর্জুনের এজেন্ট জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে সরাতে হবে । 

ব্যানারের নীচে লেখা রয়েছে, বিজেপি (BJP) জিন্দাবাদ । গত ২২ মে, কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং (Arjun Singh) । তার তিন দিন পর শ্যামনগরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কর্মসূচির আগেও একই ধরনের ব্যানার দেওয়া হয়েছিল শ্যামনগর স্টেশনের কাছে । 

আরও পড়ুন: Ambulance Accident: অ্যাম্বুল্যান্সে ধাক্কা বেপরোয়া বাসের, মৃত্যু রোগীর এক আত্মীয়র

তার কয়েকদিনের মধ্যে একইরকমের ঘটনা ঘটল ব্যারাকপুরে (Barracpore)! হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) কথায়, কারা পোস্টার দিচ্ছে জানিনা। তৃনমূলের পক্ষ থেকে এসব করা হচ্ছে। বাইরে থেকে কে কী পোস্টার লাগালো তাতে কিছু যায় আসেনা। আমাদের দল তার নিজস্ব নিয়মে চলবে।

মোহনপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ও উপপ্রধান নির্মল করের কথায়, ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। মারামারি। আমরা ওসব নিয়ে ভাবছি না, তৃণমূলের খেয়েদেয়ে কাজ নেই। সব মিলিয়ে রাজ্য সভাপতির কর্মসূচির আগে এ ধরনের ব্যানার নিয়ে অস্বস্তিতে গেরুয়া শিবির (BJP)। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget