এক্সপ্লোর

North 24 Pargana: রেশন নিয়ে ধুন্ধুমার, মারপিটে জখম ১২

North 24 Pargana Update: রেশন সামগ্রী নেওয়াকে কেন্দ্র করে গোলমাল। যা গড়াল সংঘর্ষে। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের। পাল্টা কটাক্ষ বিজেপির।


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: রেশন সামগ্রী নেওয়া ঘিরে সংঘর্ষে জড়াল তৃণমূলের দুই পক্ষ। তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দেগঙ্গা (Deganga)। হল ইট বৃষ্টি, চলল লাঠি-রড দিয়ে মারধর, বাদ গেল না কিছুই। সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের মোট ১২ জন।

কী ঘটনা:
বুধবার, রেশন সামগ্রী নেওয়াকে কেন্দ্র করে গোলমাল। যা গড়াল সংঘর্ষে। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের (TMC)। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। মারপিটের ভিডিও ভাইরাল রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একদিক থেকে ইট ছোড়া হচ্ছে। পাল্টা ছোড়া হচ্ছে পাথর। লাঠি-হাতে তাড়া করা হচ্ছে। চলছে মারপিট। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

কাদের মধ্যে সংঘর্ষ:
রেশন নিয়ে উত্তর চাঁদপুর এলাকায় সংঘর্ষে জড়ালেন তৃণমূল পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতি ও বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। বেড়াচাঁপা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আব্দুল হাকিম মোল্লা বলেন, 'রেশন দেওয়া ঘিরে গণ্ডগোল হয়েছে।' দেগঙ্গার তৃণমূল কর্মী সাদ্দাম হোসেনের অভিযোগ তাঁদের মারধর করা হয়েছে।

বিজেপির কটাক্ষ:
গোটা ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নেতারাও। বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তরুণকান্তি ঘোষ বলেন, 'দুই গোষ্ঠীর মধ্যে সমস্যা রয়েছে। তাতে সাধারণ মানুষ জখম হয়েছেন। মানুষ আতঙ্কিত।'

ঘটনায় আহত হয়েছেন দুইপক্ষের মোট ১২ জন।  তাঁদের দেগঙ্গা বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেশনের মতো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এমন ঝামেলা কেন হবে তা নিয়ে ক্ষোভ জানিয়েছে বাসিন্দাদের একাংশ। উত্তর ২৪ পরগনায় রেশন নিয়ে যেমন ঝামেলা হয়েছে। তেমনই সম্প্রতি পূর্ব বর্ধমানে রেশন সামগ্রী মজুত করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ভাতার থানার কুবাজপুরে।   

আরও পড়ুন: বউবাজারে একাধিক বাড়িতে ফাটল, আড়াই বছর পর ফের আতঙ্ক, কাঠগড়ায় মেট্রো কর্তৃপক্ষ

সেরা শিরোনাম

BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget