এক্সপ্লোর

মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ, দেগঙ্গায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের

Deganga News: স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে অভিযোগ দায়ের এর পর থেকে প্রধান শিক্ষক পলাতক তিনি স্কুলে আসছেন না সমস্যায় পড়েছেন সহকারী শিক্ষকরা।

সমীরণ পাল, দেগঙ্গা: মিড ডে মিলের দুর্নীতির অভিযোগে হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল ব্লক প্রশাসন ও শিক্ষা দফতর। আর ঘটনার পর থেকে স্কুলের প্রধান শিক্ষক পলাতক। আর এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ ফুঁসছে  পড়ুয়ারা। বৃহস্পতিবার সকালবেলায় দেগঙ্গার চৌরাশি হাই স্কুলের একাধিক দেওয়ালে প্রধান শিক্ষকের অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে পোস্টার মারেন অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে অভিযোগ দায়ের এর পর থেকে প্রধান শিক্ষক পলাতক তিনি স্কুলে আসছেন না সমস্যায় পড়েছেন সহকারী শিক্ষকরা। এই বিষয় নিয়ে দেগঙ্গার জয়েন্ট বিডিও চন্দ্রশেখর মন্ডল জানিয়েছেন, দেগঙ্গা চৌরাশি হাই স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার ইসলামের বিরুদ্ধে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিডিও ও শিক্ষা দফতর দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে 318(4) ও 316(5) BNS 2023  আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিন সকালে দেগঙ্গার চৌরাশি হাই স্কুলের মেন গেটের পাশাপাশি স্কুলের একাধিক দেওয়ালে প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই পোস্টার পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মিড ডে মিল নিয়ে গত ছয় মাস ধরে বিয়ে নিয়মের অভিযোগ উঠেছিল স্কুলে বিক্ষোভ হয়। অভিযোগ ছিল দৈনিক যে সমস্ত পড়ুয়ারা উপস্থিত থাকে তার তুলনায় বেশি উপস্থিতিতে হার দেখিয়ে প্রধান শিক্ষক মিড ডে মিলের চাল ডাল সবজি আত্মসাৎ করতেন। আর এই নিয়ে তদন্ত শুরু করে জেলা শিক্ষা দফতরে পাশাপাশি দেগঙ্গার বিডিও অফিসের আধিকারিকরা। অবশেষে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে।

এ বিষয় নিয়ে চৌরাশি স্কুলের সহকারী শিক্ষক সুমন হাজরা জানিয়েছেন, দীর্ঘ ৬ মাস ধরে এই ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। যে অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে প্রশাসন তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নিক। আর এই ঘটনার ফলে স্কুলের ছাত্র-ছাত্রীরা ক্ষোভে ফুসছে, আমরা চাই স্কুলের সুশৃঙ্খল পড়াশোনার পরিবেশ ফিরে আসুক। আর এই দুর্নীতির বদনাম থেকে শিক্ষকদেরকে মুক্তি দেওয়া হোক।

আর এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা। আর সেই অভিযোগের পরেই একের পর এক প্রশাসনিক আধিকারিক নড়ে চড়ে বসে। পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ জানিয়েছেন চৌরাশি হাইস্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার ইসলাম মিড ডে মিল বলে শুধু নয় স্কুলের সরকারি ফান্ড থেকে শুরু করে নতুন ভবন নির্মাণ শৌচাগার নির্মাণ সমস্ত খাতে তিনি দুর্নীতি করেছেন টাকা আত্মসাৎ করেছেন পাশাপাশি নবম এবং একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন ফিতেও তিনি মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন। তাই অবিলম্বে আমরা চাই ওই প্রধান শিক্ষককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget