এক্সপ্লোর

North 24 Pargana: আমডাঙ্গায় নিয়ন্ত্রণ হারাল মাটি বোঝাই গাড়ি, ক্ষতিগ্রস্ত ২০-২৫টি দোকান

সেখানে প্রায় ২০-২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা (Amdanga) ব্লকের রাজবেরিয়া এলাকায়। পুলিশ গাড়িটি আটক করেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মাটি বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দোকানে। সেখানে প্রায় ২০-২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে আমডাঙ্গা (Amdanga) ব্লকের রাজবেরিয়া এলাকায়। পুলিশ গাড়িটি আটক করেছে। তবে ড্রাইভার পলাতক।

স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে বেআইনিভাবে মাটি নিয়ে একটি গাড়ি চলছিল। মনে করা হচ্ছে যে মাটি বোঝাই গাড়িটির ড্রাইভার ঘুমের ঘোরে এই ঘটনা ঘটিয়েছেন। যার জন্য প্রায় ২০ থেকে ২৫টি দোকানের ওপর দিয়ে চলে যায় সেই গাড়িটি। 

স্থানীয় দোকান মালিকদের দাবি তাঁদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দিতে হবে এবং এই বেআইনিভাবে মাটির গাড়ি চলাচল বন্ধ করতে হবে। এছাড়া ক্ষোভ উগড়ে দিয়েছেন বেশ কিছু দোকান মালিক। আনুমানিক কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে আমডাঙা থানার বিশাল পুলিশবাহিনী। মাটি বোঝাই গাড়িটিকে আটক করেছে আমডাঙা থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা মাটি বোঝায় গাড়িটি কল্যাণী এক্সপ্রেসওয়ে চওড়া করার জন্য মাটি ফেলতে জাগুলির দিকে যাচ্ছিল।

মেজিয়ায় পথ দুর্ঘটনা

পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অবরুদ্ধ ৬০ নম্বর জাতীয় সড়ক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) মেজিয়ার (Mejia) তারাপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, একটি গাড়়ির ধাক্কায় এক কিশোরকে গুরুতর আহত হতে হয়। সেই কিশোরের নাম শ্রীনাথ শীল। তার বয়স ১৩ বছর। সেই কিশোরের দুর্ঘটনার পরই ৬০ নম্বর জাতীয় সড়কে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। প্রায় ২০ মিনিট জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।  

কীভাবে ঘটল পথ দুর্ঘটনা?

সূত্রের খবর, এদিন সকালে ৬০ নম্বর জাতীয় সড়কে সাইকেলে করে যাচ্ছিল সেই কিশোর। মেজিয়ার শ্রীনগর কলোনি থেকে তারাপুরের দিকে যাচ্ছিল সে। সেই সময়ই উল্টোদিক থেকে একটি মারুতি গাড়ি মুখোমুখি সজোরে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হয় ওই কিশোর। শুধু এই কিশোর নয় এই কিশোরের পাশাপাশি আরও দুই পথচারীকে ধাক্কা মারে বলে অভিযোগ।  

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget