এক্সপ্লোর

জগদ্দলে ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হন বৃদ্ধা, ভোট পরবর্তী সন্ত্রাসে সিবিআই-এর হাতে গ্রেফতার অভিযুক্ত

ভোট পরবর্তী সন্ত্রাসে জগদ্দল থেকে গ্রেফতার রতন হালদার নামে এক অভিযুক্ত

কলকাতা: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে জগদ্দল থেকে রতন হালদার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর জগদ্দলের বাসিন্দা শোভারানি দাসের বাড়িতে হামলা চালায় কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। শোভারানির ছেলে বিজেপি করেন। তাঁর ওপর হামলা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন শোভারানি। পরে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় এক অভিযুক্ত রতন হালদারকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে সিবিআই।

উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে জেলায় জেলায় ঘরছে সিবিআই টিম। কিছুদিন আগেই  পর উত্তর চব্বিশ পরগনাতেও যায় সিবিআই টিম। ভোট পরবর্তী হিংসার তদন্তে নেমে এদিন আরও এক তৃণমূল সমর্থকের বাড়ি যায় সিবিআই। দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে খুনের ঘটনার তদন্ত। এদিন জগদ্দলের ‘পুরানিয়া তালাব’ এলাকায়, নিহত আকাশ যাদবের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তাঁর পরিবারের অভিযোগ, তাঁকে খুন করার পিছনে হাত রয়েছে বিজেপির। অভিযোগ ওঠে অর্জুন সিংহের বিরুদ্ধে।

গতকালই ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে এবার প্রেসিডেন্সি জেলে যায় সিবিআই। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় ধৃত ৫ জনকে জেরা করতে এদিন প্রেসিডেন্সি জেলে যান সিবিআইয়ের তদন্তকারীরা। জেলে গিয়ে জেরা করার অনুমতি চাইতে এর আগে শিয়ালদা আদালতে আবেদন জানায় সিবিআই।

আদালতের অনুমতি নিয়েই এদিন প্রেসিডেন্সি জেলে হাজির হন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন কী হয়েছিল, কারা উপস্থিত ছিল, কারও নির্দেশে হামলা হয়েছিল কি না, ধৃত ৫ জনের কাছে এসবই জানতে চাইবেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে খবর, একটি প্রশ্ন-তালিকাও তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে রাজ্য পুলিশের অফিসারদের তলব করা শুরু করেছেল সিবিআই। সোনারপুরে বিজেপি কর্মীকে খুনের অভিযোগে কালও সিজিও কমপ্লেক্সে তলব করা হয় সোনারপুর থানার তত্কালীন তদন্তকারী অফিসার সুজয় দাসকে। অভিযোগ, ভোটের ফল ঘোষণার দিন, পিটিয়ে মারা হয় বিজেপি কর্মী হারান অধিকারীকে। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয় কয়েকজনকে। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget