এক্সপ্লোর

কেন বিশ্বজিৎ দাসকে প্রার্থী করা হয়েছিল! বাগদা বিজেপিতে বাড়ছে প্রার্থী অসন্তোষ

উত্তর ২৪ পরগনার বাগদায় সাংগঠনিক বৈঠক করতে গিয়ে প্রার্থী অসন্তোষ টের পেল বিজেপির রাজ্য নেতৃত্ব। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নিচুতলার নেতাকর্মীদের প্রস্তাব উপেক্ষা করে কেন তৃণমূল থেকে আসা বিশ্বজিৎ দাসকে বাগদায় প্রার্থী করা হয়েছিল? কেন আমল দেওয়া হয়নি স্থানীয় কর্মীদের কথায়? উত্তর ২৪ পরগনার বাগদায় সাংগঠনিক বৈঠক করতে গিয়ে প্রার্থী অসন্তোষ টের পেল বিজেপির রাজ্য নেতৃত্ব। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

বাগদার স্থানীয় বিজেপি নেতার দাবি, 'আমাদের রিকোয়্যারমেন্ট আপনারা কখনোই অ্যাকসেপ্ট করেননি। এর দায় আপনাদের নিতে হবে। এর দায় আপনাদের নিয়ে আজকে এই মিটিংয়ের সমাপ্তি ঘোষণা করতে হবে। 

রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের কথায়, 'সেই আশঙ্কার কথা বলা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি রাজ্য থেকে সেই আশঙ্কার কথা সুষ্পষ্ট ভাবে নির্বাচনে টিকিট দেওয়ার যে কমিটি ছিল দিল্লিতে, তাদেরকে পরিষ্কার জানানো হয়েছিল। আপনাদের এখান থেকে যে কয়েকটি নামের তালিকা গিয়েছিল সেই তালিকাও দেওয়া হয়েছিল।'

বৃহস্পতিবার বাগদা বিধানসভার সাংগঠনিক বৈঠকে এভাবেই দলীয় নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপির রাজ্য নেতৃত্বকে। দলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের সামনেই ক্ষোভ উগরে দেন স্থানীয় নেতাকর্মীরা। 

৩১ অগাস্ট বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ যান বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। তারপর বাগদা বিধানসভায় দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনায় বৃহস্পতিবার হেলেঞ্চায় বৈঠক ডেকেছিল বিজেপি। সেখানে বিশ্বজিৎ দাসকে বিধানসভা প্রার্থী করা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন গেরুয়া শিবিরের স্থানীয় নেতাকর্মীরা। 

২ নম্বর বাগদা মণ্ডল বিজেপি কর্মী সলিল বিশ্বাস, আমরা সাধারণ কর্মী। আমাদের কথা শুনছে না। তাহলে ভোট করবেন কীভাবে? এভাবে আমাদের দল কীভাবে চলবে? শৃঙ্খলা নেই। আগে যারা বিজেপি পার্টি করেছেন, তাদের টিকিট দেননি।

বিজেপির টিকিটে নির্বাচিত বাগদার বিধায়ক তৃণমূলে চলে যাওয়ার পর, দলের তরফে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠক। অথচ সেখানেও দেখা যায়নি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতিকে। 

জয়প্রকাশ মজুমদার আরও বলেন, জয়ী প্রার্থী বিশ্বজিৎ দাস যে কোনও কারণেই হোক না কেন, ভয়ে চাপে লোভে তৃণমূলে যোগদান করেছেন। একদম বুথ লেভেল থেকে কার্যকর্তা এসেছেন। তাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদের। তাদের মনেও তো বেদনা আছে। রাজ্য থেকে এসেছি তাঁদের পাশে দাঁড়ানোর জন্যে। 

বাগদারতৃণমূল নেতা ও বিধায়ক বিশ্বজিৎ দাসের কথায়, আজ জয়প্রকাশবাবু বাগদা এসেছিলেন দলে ভাঙন ঠেকাতে। প্রথম সারির নেতৃত্বরা কেউ উপস্থিত হননি। যে উদ্দেশে এসেছিলেন ভাঙন ঠেকাতে, দলে ভাঙন হবেই। কারণ নেতৃত্ববিহীন। শৃঙ্খলা নেই। মানুষ কার কাছে যাবে। জেলা সভাপতি থেকে কেউ উপস্থিত হননি। আগামী দিনে ধরে রাখতে পারবেন না। সবমিলিয়ে বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপির ঘরে অস্বস্তি যেন বেড়েই চলেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget