এক্সপ্লোর

North 24 Parganas News: মত্ত অবস্থায় প্রতিবেশীকে গালিগালাজ, প্রতিবাদ করতে এসে খুন যুবক

প্রতিবেশী সুভাষ বিশ্বাস মত্ত অবস্থায় তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করছিলেন। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে ধারাল অস্ত্র দিয়ে তলপেটে আঘাত করে সুভাষ। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মত্ত অবস্থায় গালিগালাজ করছিলেন প্রতিবেশী। প্রতিবাদ করতে গিয়ে খুন হতে হল যুবককে। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বারাসাতের ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত প্রতিবেশীকে। 

প্রতিবেশী, বিপদে আপদে যার পাশে দাঁড়ানোর কথা, গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে সেই প্রতিবেশীর হাতেই খুন হতে হল যুবককে! উত্তর ২৪ পরগনার বারাসাতে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল প্রতিবাদী যুবককে!

নিহত অলীপ সাহা (৪২) বারাসাতের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার, রাত ৮টা নাগাদ কাজ থেকে বাড়ি ফিরে অলীপ দেখেন, প্রতিবেশী সুভাষ বিশ্বাস মত্ত অবস্থায় তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ করছেন। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে ধারাল অস্ত্র দিয়ে তলপেটে আঘাত করে সুভাষ। 

চিৎকার শুনে স্থানীয়রাই ওই যুবককে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা অলীপকে মৃত বলে ঘোষণা করেন।  অভিযুক্ত সুভাষ বিশ্বাসকে গ্রেফতার করেছে বারাসাত থানার (Barasat Police Station) পুলিশ।

বিজয়গড়ে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মাথার পিছনে রয়েছে গভীর ক্ষত। খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করেনি পরিবার।  

এক ব্যক্তির রহস্যমৃত্যু ঘিরে সাতসকালে উত্তেজনা ছড়াল বিজয়গড়ে। শুক্রবার সকালে, কলকাতা পুরসভার ৯৫ নং ওয়ার্ডে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথার পিছনে রয়েছে গভীর ক্ষত উপুড় হয়ে পড়ে দেহ। ব্যক্তির পরনে ছিল শুধুমাত্র একটি হাফপ্যান্ট। পুলিশ সূত্রে খবর, নিহত চিরঞ্জিৎ দত্ত গল্ফগ্রিনের রিজেন্ট কলোনির বাসিন্দা। 

পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন চিরঞ্জিৎ। রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ি ফিরছেন বলে ফোনে জানান তিনি। তারপর থেকেই আর ফোন তোলেননি। পুলিশ সূত্রে খবর, দেহের পাশে পড়েছিল গোছা গোছা চুল। যা দেখে সন্দেহ করা হচ্ছে, ধস্তাধস্তি হয়ে থাকতে পারে। 

গল্ফগ্রিন থানার পুলিশ দেহ উদ্ধার করে। হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থল খতিয়ে দেখেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। নির্মীয়মাণ ফ্ল্যাটের কয়েকজন মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।            

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026 | বৈদ্যবাটী থেকে গঙ্গাধরপুর, একনজরে দেখে নিন জেলার সেরা পুজো | #abpananda
Durga Puja 2026 | কোচবিহার থেকে দক্ষিণ দিনাজপুর, একনজরে দেখুন জেলার সেরা পুজো
Durga Puja 2026:সল্টলেক সেক্টর V-এ The International Institute of Hotel Management-এ উমা বন্দনা চলছে
Durga Puja 2026 : টালিগঞ্জ আজাদগড় সেবক সঙ্ঘের দুর্গাপুজোর এ বারের থিম আরণ্যক | ABP Ananda
Durga Puja 2026 : রাজারহাট ম্যাগনোলিয়া অক্সিজেন আবাসনের দুর্গাপুজোয় রয়েছে এক বিশেষত্ব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget