এক্সপ্লোর

North 24 Parganas News: বাবাকে গুলি করে পুড়িয়ে মারার অভিযোগ, গ্রেফতার ছেলে

যাঁর জন্য পৃথিবীর আলো দেখা। যাঁর হাতের আঙুল ধরে হাঁটতে শেখা। সেই বাবাকেই খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। প্রথমে গুলি করে তারপর পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় আগুন।

সমীরণ পাল, বনগাঁ: বনগাঁয় (Bongaon) বাবাকে গুলি করে, পুড়িয়ে মারার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছেলেকে। সম্পত্তিগত বিবাদ, পারিবারিক অশান্তি না কি নেপথ্যে অন্য কারণ? খতিয়ে দেখছে পুলিশ।

বাবাকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে:  যাঁর জন্য পৃথিবীর আলো দেখা। যাঁর হাতের আঙুল ধরে হাঁটতে শেখা। সেই বাবাকেই খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। প্রথমে গুলি করে তারপর পেট্রোল (Petrol) ঢেলে জ্বালিয়ে দেওয়া হয় আগুন। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বনগাঁর কেউটে পাড়ায় এমনই নৃশংসভাবে বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা মোহর আলি গোলদারের (৪৫)। গ্রেফতার করা হয়েছে নিহতের বড় ছেলে অভিযুক্ত আশানুর গোলদারকে। 

সম্পত্তি বিবাদের জেরেই কি খুন? স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিভিন্ন বিষয় ও সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বিবাদ চলছিল ছেলের।  বাবা প্রায়শই মদ্যপান করতেন, তা নিয়েও অশান্তি হত। শনিবার রাতে পরিস্থিতি চরমে ওঠে। রাত ৯টা নাগাদ, আচমকাই বাবাকে লক্ষ্য করে গুলি করে আশানুর। ঘটনাস্থলে লুটিয়ে পড়লে, গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় ছেলে। পুলিশ সূত্রে দাবি, জেরায় অভিযুক্ত জানিয়েছে, গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতেই আগুন জ্বালিয়ে দেওয়া হয়। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি একটি ধানক্ষেতে ফেলে দেয় অভিযুক্ত। ধৃতের থেকে একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সম্পত্তি নিয়ে বিবাদ, পারিবারিক অশান্তি না খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে গতকাল গ্রেফতার হয় বেহালার চড়কতলাকাণ্ডে মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়-সহ ৭ জন। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর চার জায়গায় গা ঢাকা দেয় বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। ওড়িশার বালেশ্বর, দিঘা, খড়গপুর হয়ে আশ্রয় নেয় হাওড়ার গ্রামীণ এলাকার জয়পুরে। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, পালিয়ে বেড়ানোর সময় পেশাদার অপরাধীদের মতো বারবার মোবাইল ফোন, সিম, গাড়ি বদল করছিল ধৃতরা। তাদের মোবাইল ফোন, গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

আরও পড়ুন: Murshidabad News: বঙ্গ বিজেপিতে বিদ্রোহের সুর, দলীয় পদে ইস্তফা একের পর এক নেতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget