এক্সপ্লোর

North 24 Parganas: একমাস ধরে বিকল ২০ লক্ষের ডেঙ্গি পরীক্ষার মেশিন, দুর্ভোগ দেগঙ্গাবাসীর

করোনা-উদ্বেগের মাঝেই এবার দক্ষিণবঙ্গে জ্বরের প্রকোপ...

সমীরণ পাল, দেগঙ্গা: করোনা-উদ্বেগের মাঝেই এবার দক্ষিণবঙ্গে জ্বরের প্রকোপ। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকে বাড়ছে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা।

২০১৭-য় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই ব্লকে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। তড়িঘড়ি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি বিশ্বনাথপুর হাসপাতালে ম্যাক-এলাইজা মেশিন অর্থাৎ ডেঙ্গি পরীক্ষার মেশিন বসানো হয়। দেগঙ্গার ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পাচ্ছিলেন। 

কিন্তু, গত একমাস ধরে ২০ লক্ষ টাকা দামের যন্ত্র বিকল থাকায়, বিশ্বনাথপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বন্ধ ডেঙ্গি পরীক্ষা। মুখ্যমন্ত্রী ২০ দেওয়া লক্ষ টাকা দামের মেশিন বন্ধ হয়ে পড়ে রয়েছে এর ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। 

ফলে, বিশ্বনাথপুর হাসপাতালে ডেঙ্গি পরীক্ষা বন্ধ রয়েছে অর্থাৎ রোগীরা বাইরে থেকে টাকা দিয়ে ডেঙ্গি পরীক্ষা করাচ্ছেন। একদিকে করোনা মহামারীতে মানুষ যখন আতঙ্কে দিন কাটাচ্ছেন সেই সময়ে গত কয়েক সপ্তাহ ধরে দেগঙ্গা ব্লকে অজানা জ্বরের প্রকোপ বেড়েছে। ফলে ছড়িয়েছে আতঙ্ক।

আরও পড়ুন: মাইকে চলছে সতর্কতামূলক প্রচার, কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড 

এই পরিস্থিতিতে বাইরে থেকে বেশি টাকা দিয়ে পরীক্ষা করাতে গিয়ে সমস্যায় পড়েছেন দেগঙ্গার বাসিন্দারা। প্রশাসনিক ব্যর্থতার কথা স্বীকার করেও দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি। 

দেগঙ্গা ব্লক স্বাস্থ্য আধিকারিক ধিমান বন্দ্যোপাধ্যায় জানান, গত একমাস ধরে ম্যাক-এলাইজা মেশিনটি খারাপ হয়ে পড়ে আছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা শাসককে বিষয়টি সম্পর্কে অবগত করেছেন। 

এবিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি প্রশাসনিক ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তিনি জানান খুব শীঘ্রই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে কথা বলে ডেঙ্গু পরীক্ষা মেশিনটি বিশ্বনাথপুর হাসপাতালে চালু করা যায় সেই ব্যবস্থাই করবেন।

আরও পড়ুন: করোনার পাশাপাশি ভয় ধরাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া! আক্রান্ত হচ্ছে শিশুরাও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget