এক্সপ্লোর

Dengue Malaria In Kolkata : করোনার পাশাপাশি ভয় ধরাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া! আক্রান্ত হচ্ছে শিশুরাও

এবছরে কলকাতায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশিডেঙ্গিতে আক্রান্ত প্রায় ৪০০ জনমশাবাহিত রোগে ব্যাপক সংখ্যায় আক্রান্ত হচ্ছে শিশুরাও

সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : পুজোর ভিড়ের খেসারত! বঙ্গে বাড়ছে করোনা!  উদ্বেগের মধ্যেই চিন্তা আরও বাড়াচ্ছে ডেঙ্গি ও ম্যালেরিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে রাজ্য সরকার যে তথ্য পাঠিয়েছে, তা অনুযায়ী চলতি বছরের জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ২২৪ জন। 

অন্যদিকে অগাস্ট পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন প্রায় ১০ হাজার (9,684)। মৃত্যু হয়েছে ২ জনের। কিন্তু, তারপর থেকে যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে, তাতে আক্রান্তের সংখ্যাটা আরও বেড়েছে বলেই অনুমান চিকিৎসকদের।

কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে,  চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের ২০ তারিখ পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪০০-র কাছাকাছি।

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২ জন। এরই মধ্যে ষষ্ঠীর দিন, ১১৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে দীপালি দত্ত নামে এক মহিলার। বৃহস্পতিবার কলাবাগান এলাকার আরেক বাসিন্দা রুমকি দাসের ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। এদিন নিউ আলিপুর লাগোয়া ১১৬ নম্বর ওয়ার্ডের ওই এলাকায় পরিদর্শনে যায় পুরসভার প্রতিনিধি দল। শুধু কলকাতা নয়। উদ্বেগজনকভাবে ডেঙ্গির প্রকোপ বেড়েছে সল্টলেকেও। বিধাননগর পুরসভা সূত্রে খবর, জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২৫ জন আক্রান্ত হয়েছেন সেখানে। 

আর অক্টোবরে মাত্র ২০ দিনে ২৪ জন আক্রান্ত হয়েছেন! সল্টলেকের এক ডেঙ্গি আক্রান্ত পরিবারের তরফে দাবি, এলাকায় মশা মারার কাজ হয় না, জঞ্জাল পড়ে আছে, ধোয়া দিতে আসে না। ফলে সেইসব কাজ বন্ধ আছে।বিধাননগর পুরসভার মেয়র পারিষদ প্রণয় রায়ের (স্বাস্থ্য) মতে, পুজোর জন্য পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢিলেমি হয়েছে। আমাদের খামতি, বৃষ্টিও বেশি হয়েছে, তাই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে।  উদ্বেগ বাড়িয়ে শিশুদের মধ্যেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সেই সঙ্গে ভয় ধরাচ্ছে শিশুদের  জ্বরজারি। এদের মধ্অযে অনেকেই ডেঙ্গি আক্রান্ত। পার্কসার্কাসে ১৫ শিশু ডেঙ্গিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন ডেঙ্গির জ্বর কেটে গেলে সতর্ক থাকা প্রয়োজন। 

একদিকে বাড়ছে করোনা। অন্যদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া! ফের ভয়ের ভ্রুকুটি।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget