এক্সপ্লোর

Corona Containment Zone: মাইকে চলছে সতর্কতামূলক প্রচার, কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড

পুজো মিটতেই ফের বাড়ছে করোনা সংক্রমণ...

অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া: পুজো মিটতেই ফের বাড়ছে করোনা সংক্রমণ। হুগলির উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

বাসিন্দাদের সতর্ক করতে মাইকে চলছে প্রচার। বাজার এলাকায় ঘুরে প্রচার করছেন পুরসভার কর্মীরা। মাস্ক না পরলে জরিমানা আদায় করছে চন্দননগর কমিশনারেট। 

করোনা আক্রান্ত পরিবারকে সহযোগিতা করার পাশাপাশি, এবার কনটেনমেন্ট জোনে সতর্কতামূলক প্রচারেই জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তরপাড়া-কোতরং পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান দিলীপ যাদব।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ফিরছে কনটেনমেন্ট জোন, জেলায় জেলায় শুরু কড়াকড়ি, নিয়মভঙ্গে গ্রেফতার শতাধিক

করোনা বিধি শিকেয় তুলে দুর্গাপুজোয় বাঁধনভাঙা উচ্ছ্বাসের মাশুল যে দিতে হবে, তা নিয়ে চিকিৎসক থেকে বিশেষজ্ঞ, সতর্ক করেছিলেন সকলেই। শনিবার সেই আশঙ্কাই যেন প্রতিফলিত হল স্বাস্থ্য দফতরের বুলেটিনে।

জুলাইয়ের পর রাজ্যে ফের একবার এক হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। এই পরিস্থিতিতে ফের কনটেনমেন্ট জোন ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় নবান্ন। 

উত্‍সবের মরশুম শেষে এসপ্তাহের শুরু থেকেই দৈনিক সংক্রমণ বাড়তে থাকে। চলতি সপ্তাহে দিন যত এগিয়েছে, পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক সংক্রমণও। 

আরও পড়ুন: কলকাতায় সংক্রমণ নিয়ন্ত্রণে ফের শুরু কড়াকড়ি, দেখে বিধি-নিষেধের তালিকা

রাজ্যে দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। মহানগর থেকে জেলা, করোনার থাবা থেকে ছাড় পাচ্ছে না কেউ।  

এই প্রেক্ষাপটে শনিবার বিকেলে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। 

নবান্ন সূত্রে খবর, বৈঠকে রাজ্যজুড়ে কঠোরভাবে কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ট্র্যাক করতে বলা হয়েছে করোনা পজিটিভ রোগীদের।  সেই সঙ্গে বাধ্যতামূলক হচ্ছে মাস্ক পরা। 

আরও পড়ুন: রাজ্যে আরও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, জুলাইয়ের পর ফের হাজারের দোরগোড়ায় দৈনিক আক্রান্ত

দ্রুত রাত্রিকালীন কার্ফু বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ভ্যাকসিনেশনের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সেই সঙ্গে সব হাসপাতালের কোভিড পরিষেবা খতিয়ে দেখতেও বলা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget