এক্সপ্লোর

North 24 Parganas: 'ভাটার সময় তোলা হয় বালি,' ফের অবৈধ কারবার শুরু গঙ্গার ঘাটে

Kamarhati News: উত্তর ২৪ পরগনার কামারহাটির বটতলা ঘাটে প্রকাশ্য় দিবালোকে রমরমিয়ে চলছে বেআইনি কারবার। গত বছরের ডিসেম্বরে অবৈধ কারবারের পর্দাফাঁস করে এবিপি আনন্দ।

সমীরণ পাল, কামারহাটি: এবিপি আনন্দের খবরের জেরে উত্তর ২৪ পরগনার কামারহাটির (Kamarhati) বটতলা ঘাটে বন্ধ হয়েছিল অবৈধভাবে বালি তোলা। ৮ মাস পর ফের সেখানে শুরু হয়েছে অবৈধ বালি খনন। পুলিশি ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কামারহাটির পুরপ্রধান। ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বিজেপি। (BJP)

ফের অবৈধ কারবার শুরু গঙ্গার ঘাটে: গঙ্গার ঘাট থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি। সেই বালি রাখা হচ্ছে গঙ্গার ঘাটের পাশেই। উত্তর ২৪ পরগনার কামারহাটির বটতলা ঘাটে প্রকাশ্য় দিবালোকে রমরমিয়ে চলছে বেআইনি কারবার। গত বছরের ডিসেম্বরে অবৈধ কারবারের পর্দাফাঁস করে এবিপি আনন্দ। তারপরে বন্ধ ছিল বেআইনি কারবার। কিন্তু, আবার যে কে সেই। ৮ মাস পর ফের শুরু হয়েছে অবৈধ খনন। কয়েক মাস যেতে না যেতেই গঙ্গা থেকে অবাধে বালি তোলা শুরু হয়েছে কামারহাটির বটতলা ঘাটে। একেবারে প্রকাশ্য দিবালোকে বালি তোলা হচ্ছে দেখা যাচ্ছে। কামারহাটির এক শ্রমিক বলেন, “সপ্তাহ খানেক বালি তোলা হচ্ছে। আমরা শ্রমিক জানি না পুলিশ আসে কিনা। বালতি আছে ভাটার সময় তোলা হয় বালি। কোথায় যায় এখন লরি করে নিয়ে যায়।’’                            

গঙ্গাবক্ষ থেকে অবাধে চুরি হয়ে যাচ্ছে বালি। পুলিশকে ব্য়বস্থা নিতে নির্দেশ দেওয়র আশ্বাস দিয়েছেন কামারহাটি পুরসভার পুরপ্রধান গোপাল সাহা। তিনি বলেন,“আমার এখনও জানা নেই এখান থেকে বালি তুলতে পারে কিনা। পুরসভা তো অনুমতি দেয় না। কারা দিচ্ছে সেটা আমার জানা নেই। পুলিশ যখন বন্ধ করেছে। পুলিশকেই দেখতে হবে। পুলিশকে বলব আমি এখন।’’এনিয়ে শাসক দলকে নিশানা করতে ছাড়়েনি বিজেপি। যুব মোর্চার সদস্য জয় সাহা বলেন, “কামারহাটিতে বালি চুরি নতুন কিছু নয়। আগেও হয়েছে। এই চক্রের সঙ্গে সরকারি আধিকারিক, নেতা সকলেই যুক্ত। যেই জেলায় মন্ত্রী এই ব্য়বসা করেন সেখানে অন্য় নেতারা করবেন না কেন। এই সরকারের আমলে চুরি দুর্নীতিতে এগিয়ে বাংলা।’’ গত বছর ডিসেম্বরে এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হওয়ার পর পুলিশি তৎপরতায় বন্ধ হয়েছিল অবাধে বালি তোলা। কিন্ত, ফের অবৈধ বালি তোলা শুরু হওয়ায় প্রশ্ন উঠছে পুলিশি নজরদারি নিয়ে।              

আরও পড়ুন: North 24 Parganas Weather: কখনও রোদ, কখনও বৃষ্টি, দিনভর কেমন থাকবে উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
Duttapukur: দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
দত্তপুকুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল কাদা, উঠল 'চোর চোর' স্লোগান
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Kolkata News: টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 
টালা স্কুলের ৩১ জনের মধ্যে ছয়জনের শরীরে মিলল ইনফ্লুয়েঞ্জা A ভাইরাস 

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget