এক্সপ্লোর

Sandeshkhali Incident: ইডির ওপর হামলা মামলায় ফের CBI হেফাজতে শেখ শাহজাহান

Sandeshkhali Shahjahan CBI Custody : শেখ শাহজাহানকে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বসিরহাট কোর্টের..

কলকাতা: ফের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। ৬ দিনের সিবিআই হেফাজতের (CBI Custody) নির্দেশ বসিরহাট কোর্টের (Basirhat Court)। ৫ জানুয়ারি সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির ওপর হামলা (ED Attack) মামলায় ফের সিবিআই হেফাজত।

সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের মামলার চার্জশিট থেকে শেখ শাহাজাহানের নাম বাদ পড়া নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। ১ এপ্রিলের মধ্য়ে এনিয়ে পুলিশের জবাব তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। এদিকে, ফের সিবিআই হেফাজত হল সন্দেশখালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহানের। শেখ শাহাজাহনকে ধরতে পুলিশের ভূমিকা নিয়ে আগেই বিস্তর প্রশ্ন উঠেছিল। আর এবার সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের পুরনো মামলার চার্জশিট থেকে শেখ শাহজাহানের নাম বাদ পড়া নিয়ে হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়ল পুলিশ। শুক্রবার মামলার শুনানিতে, এনিয়ে প্রশ্ন তোলেন ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। তদন্তকারী আধিকারিকের উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন,চার্জশিটে কেন বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহানের নাম? এখানেই শেষ নয়, ১ এপ্রিলের মধ্য়ে এনিয়ে পুলিশের জবাব তলব করলেন বিচারপতি জয় সেনগুপ্ত।

বেজে গেছে লোকসভা ভোটের দামামা। তার মধ্য়েই ফের তেতে উঠল সন্দেশখালি। রাস্তায় আছড়ে পড়ল গ্রামবাসীদের বিক্ষোভ। গরাদের ভিতরে দাদা। স্ক্যানারে ভাই। ৫ জানুয়ারি সন্দেশখালিতে ED-র আধিকারিকদের ওপর হামলার ঘটনায়, সম্প্রতি শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে জিজ্ঞাসাবাদ করে CBI.CBI-এর দ্বিতীয় নোটিস পাওয়ার পর শনিবার নিজাম প্যালেসে হাজিরা দেন শেখ আলমগীর  CBI-এর আধিকারিকরা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন।CBI সূত্রের খবর,  প্রায় ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। শেখ আলমগীর ছাড়াও নিজাম প্য়ালেসে হাজিরা দিয়েছিলেন শেখ শাহজাহানের আরও তিনজন ঘনিষ্ঠ। সন্দেশখালি ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লা, সিরাজুল মোল্লা এবং আকসাদ গায়েনকেও দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে CBI সূত্রে খবর। 

আরও পড়ুন, যতোই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি : শুভেন্দু

৫ জানুয়ারি ED-র ওপর হামলার সময় তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিনা? হামলার সঙ্গে তাঁরা কোনওভাবে জড়িত কিনা? ঘটনার পর শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিলেন কিনা? সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দাদের এমনই সব প্রশ্নের মুখে পড়তে হয়েছে আলমগীরদের। সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহাজাহানের বাড়ির পাশেই তাঁর ভাই শেখ আলমগীরের বাড়ি। ED-র ওপর হামলার ঘটনার তদন্তে ৮ মার্চ সন্দেশখালিতে গিয়ে শেখ আলমগীরের বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করেছিল CBI.শেখ আলমগীর-সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার নিজাম প্যালেসে তলব করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রথম তলব এড়ালেও, দ্বিতীয় নোটিস পেয়ে CBI অফিসে হাজিরা দিলেন শেখ আলমগীর। সন্দেশখালিতে দোকানের আড়ালে শেখ শাহজাহান ও তাঁর শাগরেদদের গাড়ির হদিশ পেয়েছে ED.বাজেয়াপ্ত করা হয় ৩টি গাড়ি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
North 24 Parganas News: শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
শোভাযাত্রা থেকে পুরসভার প্রাক্তন উপ-পুরপ্রধানের বাড়িতে 'হামলা', অভিযোগ বারাসাতে
BJP News: নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর
নিকাশি নালার জন্য ৮% তোলা চাওয়ার অভিযোগ, বিজেপি কর্মীকে তাড়া করলেন স্থানীয়রা, বেধড়ক মারধর

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget