এক্সপ্লোর

Naihati Clash: তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নৈহাটি, গুরুতর জখম বিজেপি নেত্রীর স্বামী

North 24 Parganas:সংঘর্ষে বিজেপি নেত্রী শম্পা সরকারের স্বামী গুরুতর আহত হয়েছেন।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নৈহাটিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ (TMC-BJP Clash) ঘিরে ধুন্ধুমার এলাকায়। দুই দলের সংঘর্ষের জেরে দুই পক্ষের অন্তত ৫ জন জখম (5 Injured At Naihati) হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ভাঙচুর করা হয় ২টি গাড়ি। সংঘর্ষে বিজেপি নেত্রী শম্পা সরকারের স্বামী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে।

যা জানা গেল...
গুরুতর আশঙ্কাজনক অবস্থা বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সম্পাদক শম্পা সরকারের স্বামী সৌমেন সরকারের। আপাতত নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করেছেন চিকিৎসকরা। দু'পক্ষই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছে। যদিও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। পুলিশ টহল দিচ্ছে এখনও। জানুয়ারির শেষাশেষিও খবরে আসে বিজেপি-তৃণমূল সংঘর্ষ। সেবার তপ্ত হয়ে ওঠে কুলতলির মৈপীঠ।

কী ঘটেছিল কুলতলিতে?
কুলতলির মৈপীঠের ঘটনায় জখম হন দু'দলের ৫ কর্মী-সমর্থক। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ আনে বিজেপি। পাল্টা বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করে তৃণমূল। বিজেপির কর্মী-সমর্থকরা মৈপীঠ কুলতলি থানার অন্তর্গত শনিবারের বাজারে একটি সমাবেশ উপলক্ষ্য়ে জড়ো হয়েছিলেন। সেখানে গণ্ডগোলের আভাস ছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই জন্য় আগে থেকেই পৌঁছে যান তাঁরা। সরিয়ে দেওয়া হয় বিজেপির সমাবেশ। অভিযোগ, যখন তাঁরা বাড়ি ফিরে যাচ্ছিলেন তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। কিন্তু কেন? নেপথ্যের কারণ কী? খুঁজে দেখতে শুরু করে পুলিশ। উল্লেখ্য হালে, সমবায় নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল এগরায়। উদ্ধবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ঘিরে উত্তেজনা ছড়ায়। তার আগে গত বছর মার্চে হোলি খেলা ঘিরে অর্জুন সিংহের বাড়ির সামনে উত্তেজনা ছড়িয়েছিল। জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষে ৪ জন আহত হন। জগদ্দলে সংঘর্ষের ঘটনায় ৩ জন গ্রেফতারও হয়েছিলেন। তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে সদলবলে হামলার অভিযোগ ওঠে। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তার পর, গত নভেম্বরে, ডেঙ্গি নিয়ে বিজেপির পুরসভা অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে নৈহাটি পুরসভার সামনে। রক্তাক্ত হন মহিলা বিজেপি কর্মী। পুলিশের সামনেই ঝরে রক্ত। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করে বিজেপি। দলের মহিলা কর্মীদের উপরেও হামলা করা হয় বলে অভিযোগ। অন্যদিকে তৃণমূলের পাল্টা দাবি, 'জবাব দিয়েছে সাধারণ মানুষ'। 

আরও পড়ুন:দ্বৈত ভূমিকায়! প্রাথমিক স্কুলে শিক্ষকতায় সিভিক ভলান্টিয়ার, বাঁকুড়া পুলিশের সিদ্ধান্তে বিতর্ক

সেরা শিরোনাম

Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget