এক্সপ্লোর

Partha On Jyotipriya: 'তৃণমূলকে চাপে ফেলতেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার', সুরবদল পার্থ ভৌমিকের

Ration Scam:রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় নিয়ে সুর বদল পার্থ ভৌমিকের! দল পাশে থাকবে না বলার পরে এবার চক্রান্তের তত্ত্ব !

উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতিতে (Ration Scam) জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick Arrest)  নিয়ে সুর বদল পার্থ ভৌমিকের (Partha Bhowmick)! দল পাশে থাকবে না বলার পরে এবার চক্রান্তের তত্ত্ব ! 'লোকসভা ভোটে উত্তর ২৪ পরগনা তৃণমূলকে চাপে ফেরার চেষ্টা', দল পাশে থাকবে না বলার পরেও সুর বদলে দাবি করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সঙ্গে আরও বললেন, 'ইডি, সিবিআইকে ব্যবহার করে তৃণমূলকে দুর্বল করতে চাইছে বিজেপি।'

কী বললেন জ্যোতিপ্রিয়?
'কেউ অপরাধী হলে, আদালতে শাস্তি হবে। পাশে থাকবে না দল', ২০২১-র পরে কিছু হয়নি, বালুর গ্রেফতারির পরেই বলেছিলেন সেচমন্ত্রী। এবার কি সুরবদল? এদিনের পর সেই সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিন পার্থ বলেন, 'লোকসভা ভোটে উত্তর ২৪ পরগনায় তৃণমূলকে চাপে ফেলতেই জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করা হয়েছে। ইডি, সিবিআইকে ব্যবহার করে তৃণমূলকে দুর্বল করতে চাইছে বিজেপি।' তাঁর মতে, 'গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণ মানুষ যে সমস্ত জায়গাগুলির উপর ভরসা রাখতেন, সেই সমস্ত কাঠামোগুলির উপর আস্থা হারাচ্ছেন।' এ প্রসঙ্গে শশী পাঁজার মন্তব্য টেনে পার্থকে বলতে শোনা যায়, '৯৫ শতাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে ইডি, সিবিআই, এনআইএ-র মতো সংস্থাগুলি বিরোধীদের উপর ব্যবহার করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ইডি-সিবিআই যতটা সক্রিয়, তার নিরিখে বিজেপি নামক রাজনৈতিক দলের যাঁরা জড়িত রয়েছেন তাঁদের নিয়ে বিন্দুমাত্র সক্রিয়তা নেই।' পার্থ ভৌমিকের দাবি, 'তদন্ত হলে সকলের বিরুদ্ধে হওয়া উচিত। শুধুমাত্র যাঁরা বিরোধী রাজনৈতিক দল করবেন, তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক তদন্ত হবে। আর যাঁরা বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা, তাঁদের ক্ষেত্রে যাঁরা খাচ্ছেন, তাঁদেরই সম্মান দেওয়া হচ্ছে। শাসকদলে চলে গেলেই সম্মান পাচ্ছেন তাঁরা।' এর আগে অবশ্য অন্য সুর শোনা গিয়েছিল পার্থ ভৌমিকের গলায়।

কী করবেন কল্যাণ?
একা পার্থ নন, কয়েক দিন আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, 'কথায় কথায় মমতার নাম নিয়ে টানাটানি কেন ? মমতা-অভিষেক সব জানেন মানে কী?' জ্যোতিপ্রিয় মল্লিকের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, 'ওঁরা কী জানেন মানে ? মমতা বন্দ্যোপাধ্যায় কী জানবেন ? জ্যোতিপ্রিয় মল্লিক যদি দুর্নীতি হয়েছে বলে থাকে, আগে তাহলে দুর্নীতি নিয়ে ও পদক্ষেপ নেয়নি কেন ? এক নম্বর প্রশ্ন। দু-নম্বর প্রশ্ন, দুর্নীতি নিয়ে উনি কোনও চিঠি লিখেছিলেন কি না, যে এই দুর্নীতি হচ্ছে। বন্ধ করাতে কোনও পদক্ষেপ নিয়েছিলেন ?' ধৃত খাদ্যমন্ত্রী তার আগেই দাবি করেছিলেন,  মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। তার পরই এই প্রতিক্রিয়া ছিল কল্যাণের।

আরও পড়ুন:'অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না?', প্রশ্ন শশী পাঁজার

 

 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget