এক্সপ্লোর

Sheikh Shahjahan: কেড়ে নেওয়া হয়েছিল জমি, শেখ শাহজাহান 'অন্তরালে' যেতেই প্রতিবাদে আদিবাসীরা

Tribals Protested Land Back: শাহাজাহান উধাও হতেই নড়ে চড়ে বসেছে আদিবাসীরা। তাঁরা দাবি তুলেছে..

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আদিবাসীদের জমি কেড়েছিল  দু'বছর আগেই। এখন শেখ শাহজাহান পলাতক। শেখ শাহজাহানের ডান হাত জেলা পরিষদ সদস্য উত্তম সরদার, শিবু হাজরা, সন্দেশখালি ব্লক ২-র এই দাপুটে নেতা, দিনের পর দিন শেখ শাহজাহানের হয়ে আদিবাসীদের বিঘের পর বিঘে সম্পত্তি কেড়েছিল। তারপর সেখানে মেছোভেড়ি তৈরি হয়। বঞ্চিত হয় এলাকার আদিবাসীরা। খাস সরকারি জমিতে মাছ ধরে, চাষ করে তাদের জীবন জীবিকা চলত। 

শাহজাহান উধাও হতেই নড়ে চড়ে বসেছে আদিবাসীরা। এতদিন যারা ভয় পেয়ে মুখে ক্লুপ এটে ছিল তারা। জমির দখল মুক্ত করার লক্ষ্যে, এখন তারাই বিক্ষোভ দেখাচ্ছে। আজ উত্তম সরদারের নেতৃত্বে মেছোভেড়িতে সেচের কাজ শুরু করেছিল। জমিতে জল সেচের কাজ শুরু করতেই এলাকার আদিবাসীরা ছুটে আসে বন্ধ করে দেয় সেচের পাম্প সেট। শাহাজাহান অন্তরালে থাকায়, সাহস জুগিয়েছে আদিবাসীদের মনে। আদিবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে, রুখে দেয় জল সেচের কাজ। তাঁরা দাবি তোলে, অবিলম্বে আমাদের জমি ফেরত দিতে হবে, নইলে তারা রুখে দাঁড়াবে।

রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি।হামলার শিকার হয় কেন্দ্রীয় বাহিনী ও সংবাদমাধ্যম। এখনও শেখ শাহজাহানের হদিশ পায়নি পুলিশ।বেপাত্তা শেখ শাহজাহান, হামলার পর ফের সন্দেশখালি অপারেশনে নেমেছিল ইডি। কেন্দ্রীয় বাহিনীর শতাধিক জওয়ান নিয়ে শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়েছে ইডি। চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে   ঢোকুছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্র মারফত খবর এসেছিল, প্রায় সাড়ে ৪ ঘণ্টা তল্লাশির পরেও বিশেষ কিছু পায়নি ইডি। 

 এদিকে ঘটনার পরের দিনই প্রকাশ্যে এসেছিল শেখ শাহজাহানের অডিওবার্তা, যেখানে অন্তরাল থেকে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছিলেন তিনি। সন্দেশখালিতে তৃণমূলের সংহতি-যাত্রায় ভিড়ের রসায়নে, শেখ শাহজাহানের অডিওবার্তা যে অনুঘটকের কাজ করেছে, সেকথা জানিয়েছেন খোদ তৃণমূল বিধায়কই। তা হলে প্রশ্ন হল, কোথায় রয়েছেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ? কেন তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ?

আরও পড়ুন, '৪ লক্ষ ভোটে অভিষেকের কাছে হারবে..', কুণালের নিশানায় নৌশাদ

নিরাপদ সর্দারের কথায়, 'ওপারটা চুনোখালি, এপারটা হচ্ছে গাববেড়িয়া। এরকম একটা লোকেশনে ছিল। ওই মনোরঞ্জন মাইতি, তাঁর বাড়িতেই ছিল। তারপর ও ওখান থেকে লোকেশন চেঞ্জ করেছে। এপারটা হচ্ছে জিয়েখালি ফরেস্ট। বড় নদী  রায়মঙ্গল। যে কোনও সময় ওপারে চলে গেলে খুঁজে পাওয়া এই মুহূর্তে কঠিন হবে। সুযোগ আছে যাওয়ার। গাববেড়িয়ার যে সমস্ত লোকেশনে ছিল, ওই এলাকায় যদি ও থাকে, যে কোনও সময় এদিক থেকে চাপ তৈরি হলে, পাশে একটা বোট বা অন্য কোনও ভাবে রায়মঙ্গল পেরিয়ে ঝিঙেখালির ওপর দিয়ে বাংলাদেশে চলে যেতে পারে।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী
Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget