এক্সপ্লোর

BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা

BJP News: ফের তোলাবাজির অভিযোগ। ফের অভিযুক্ত বিজেপি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপির রাজ্য কমিটির সদস্য তরুণকান্তি ঘোষকে।

উত্তর ২৪ পরগনা, দেগঙ্গা : দেগঙ্গায় ক্যাফেতে তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মারধর করা হয়েছে বলেও দাবি ক্যাফের ম্য়ানেজারের। অন্যদিকে, বিজেপির দাবি, ক্যাফে সংলগ্ন গেস্ট হাউসে মধুচক্র চলছিল। 

ফের তোলাবাজির অভিযোগ। ফের অভিযুক্ত বিজেপি। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপির রাজ্য কমিটির সদস্য তরুণকান্তি ঘোষকে। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার দেগঙ্গার কালিয়ানি বিল লাগোয়া এলাকার একটি ক্য়াফে। সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা গিয়েছে, ক্য়াফের ম্য়ানেজারকে ধরে টানা হ্য়াঁচড়া করা হচ্ছে। এই সময় উপস্থিত থাকতে দেখা যায় পুলিশকেও। আরেকটা সিসি ক্য়ামেরার ফুটেজে দেখা যাচ্ছে, ড্রয়ার খুলে টাকা বের করে নিচ্ছেন দেগঙ্গা তিন নম্বর মণ্ডলের বিজেপির সম্পাদক বিকাশ দাস। অভিযোগ, তোলাবাজির টাকা না পেয়ে ক্য়াফেতে ঢুকে মারধর ও ভাঙচুর করেন বিজেপি নেতাদের একাংশ। 

তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য 

দশমীর দিন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ অভিযোগ তোলেন, 'Eco Cafe'-র ওপরের অংশে থাকা 'Lake Palace' নামক গেস্ট হাউসে দীর্ঘদিন ধরে চলছে মধুচক্রের কারবার। অভিযোগ, এরপর ক্য়াফেতে ঢুকে ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর কয়েকদিন বন্ধ রাখা হয় ক্য়াফে। কয়েকদিন আগে ফের তা খোলা হয়। এরপর মঙ্গলবার ক্য়াফে সংলগ্ন বিভিন্ন জায়গায় দেখা যায় একটি পোস্টার। এসবের মধ্য়ে মঙ্গলবার রাতে দেগঙ্গার ক্য়াফেতে হাজির হন স্থানীয় বিজেপি নেতৃত্বের কয়েকজন। ক্যাফেতে তাঁরা ভাঙচুর চালান বলে অভিযোগ ওঠে। 

ক্যাফের ম্যানেজারের অভিযোগ, 'হঠাৎ করে কিছু লোকজন আসল। বিজেপি নেতা আসল, তরুণকান্তি ঘোষ, ওঁর বলতে গেলে গন্ডাবাহিনী। গুন্ডাবাহিনী আসল এসে আমাদের রান্নাঘর জোর করে বন্ধ করিয়ে দিল। আমাকে মারধর করেছে। এর আগেও একবার এসেছিলেন ওঁরা। এসে ভাঙচুর করেছেন। আমাকে হুমকি দেওয়া হয়েছে।' 

অন্যদিকে, দেগঙ্গা ৩- এর বিজেপি মণ্ডল সভাপতি সঞ্জয় ঘোষ বলেছেন, 'ওখানে মধুচক্র চলছিল, আমরা প্রতিবাদ করেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। আজকে দেখলাম, ক্য়াফে চালানোর নাম করে পাশের জরজা খুলে সরু লাইন করে আবার যাতায়াতের ব্য়বস্থা করেছে। একই কাজ হচ্ছে। তাই আমরা সরব হয়েছিলাম। আমরা বলেছি দেগঙ্গার বুকে দেহ ব্য়বসা হবে না।' 

সবচেয়ে অদ্ভুত, কোনওপক্ষই এখনও থানায় অভিযোগ দায়ের করেনি। আর এখানেই প্রশ্ন উঠছে, তোলাবাজি হোক বা ক্য়াফেতে মধুচক্র চালানো - যে পক্ষের যা অভিযোগই থাক, তা নিয়ে তো পুলিশে অভিযোগ দায়ে করার কথা। সেটাই করা হয়নি কেন? উঠছে প্রশ্ন। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
Koustav Bagchi: কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
কৌস্তভ বাগচীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ! সরব দলেরই একাংশর, কে কী দাবি করছে ?
Advertisement

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget